Tuesday, June 23, 2026

৮১৬৩ প্রার্থীর OMR শিট বিকৃত! নাইসা কর্তাকে জেরার পর কী জানাল CBI

Date:

Share post:

OMR শিটে বিকৃতি করে মোট ৮১৬৩ জন প্রার্থীর চাকরি হয়েছে। শনিবার, নাইসা কর্তা নীলাদ্রি দাসকে জেরার পরে এই দাবি করেছে CBI। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে দীর্ঘ জেরার পর শুক্রবার নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে (Niladri Das) গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবারও কমিশনের ওএমআর শিট তৈরির দায়িত্বে থাকা আধিকারিককে দীর্ঘক্ষণ জেরা করেছে সিবিআই।

তদন্তকারীদের দাবি, নবম-দশম, একাদশ-দ্বাদশ, Group C ও Group D মিলিয়ে মোট ৮১৬৩ জন প্রার্থী ওএমআর শিট বিকৃত করে নিয়োগ পেয়েছিলেন। এর আগে গাজিয়াবাদ ও দিল্লির অক্ষরধামে নাইসার অফিসে তল্লাশি চালিয়ে ওএমআর বিকৃতি নিয়ে একাধিক তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। নাইসার অফিস থেকে প্রচুর ওমএমআর শিট উদ্ধার করে সিবিআই। সিবিআই-এর দাবি, এসএসসি-র গ্রুপ সি-তে নিয়োগে ৩,৪৮১টি ওএমআর শিটে বিকৃতি ঘটানো হয়েছে। গ্রুপ ডি-তে ২,৮২৩টি ওএমআর শিট বিকৃত করার অভিযোগ উঠেছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগেও ওমএমআর শিটে বিকৃতি নজরে এসেছে সিবিআইয়ের। তাঁদের দাবি, নবম ও দশমের ৯৫২টি ও একাদশ ও দ্বাদশে ৯০৭টি ওমএরআর শিটে কারচুপি করা হয়েছিল। নাইসার সার্ভার থেকে পাওয়া তথ্য ইতিমধ্যে হাইকোর্টে জমা দিয়েছে সিবিআই। তদন্তকারীদের দাবি, ওএমআর শিটে বিকৃতির সংখ্যা আরও বাড়তে পারে।

 

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...