Friday, April 3, 2026

প্রেমিককে ফিরে পেতে অন্য প্রেমিকের ধর্না , শিরোনামে ধূপগুড়ি !

Date:

Share post:

ভালবাসা ফিরে পেতে ধর্না দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু প্রেম ফিরে পেতে প্রেমিকের দ্বারস্থ আরেক প্রেমিক, এই ব্যাপারটা বেশ অভিনব বটে। আর সেই কারণেই শিরোনামে ধূপগুড়ি (Dhupguri)। একজন কলকাতার দমদম (Dumdum) এলাকার বাসিন্দা, অপরজন ধূপগুড়ির । প্রেমিকের বিয়ের খবর পাওয়া মাত্রই প্রেমিককে (lover) ফিরে পেতে দমদম থেকে সোজা ধূপগুড়ি পাড়ি দিলেন যুবক। ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র কুমলাই ব্রিজের উপর নিজেদের ভালবাসার কথা লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসে পড়েন দমদমের ওই যুবক। যদিও শেষমেশ ঠাঁই হয় শ্রীঘরে।

সূত্রের খবর দমদমের বাসিন্দা অনুরাগ আচার্যের (Anurag Acharya) সঙ্গে ময়নাগুড়ি ব্লকে সম্রাট মন্ডলের (Samrat Mondal) সমকামী প্রেম হয়। অ্যাপের মাধ্যমে পরিচয় হয় একে অপরের সঙ্গে। এরপর দীর্ঘদিন প্রেম, এমনকি একসঙ্গেও থাকতেন তাঁরা। সম্রাট এখন ধূপগুড়ির বাড়িতে রয়েছে, তাঁর সঙ্গে দেখা করতে অনুরাগ দমদম থেকে ছুটে যান ভালবাসার টানে। দমদমের সেই যুবকের আরও অভিযোগ, তাঁর প্রেমিককে পরিবারের লোকজন জোর করে আটকে রেখেছে। দীর্ঘদিন ধরে যোগাযোগের জন্য অনেক চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এরপরই ধর্নায় বসেন দমদমের যুবক। প্ল্যাকার্ড হাতে ১ বছর ৫ মাসের ভালবাসা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। ভিড় জমে এলাকায়, এরপরেই ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও এত কিছুর মাঝে ধূপগুড়ির প্রেমিকের কোনও খোঁজ মেলেনি।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...