Friday, April 3, 2026

গভীর রাতে ভূ*মিকম্পে কাঁপল মরুরাজ্য! আ*তঙ্কে ঘরছাড়া বহু মানুষ

Date:

Share post:

মধ্যরাতে ভূমিকম্পে আচমকাই কেঁপে উঠল রাজস্থানের বিকানের। আতঙ্কে ঘুম ছুটল বাসিন্দাদের। শনিবার রাত ২টো নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের বিকানিরে ।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। শুধুমাত্র বিকানিরই নয়, তার আশেপাশের এলাকাগুলিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুন:ট*র্নেডোয় তছনছ মিসিসিপি, বাড়ছে মৃ*ত্যুর সংখ্যা

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শনিবার রাত ২টো ১৬ মিনিট নাগাদ রাজস্থানে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল বিকানির থেকে পশ্চিমে ৫১৬ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। বিকানিরের পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রসঙ্গত, দেশে একের পর এক ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত মানুষ। ২১ মার্চ জোরাল ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। শুক্রবার ছত্তিসগঢ় ও মধ্য প্রদেশেও ভূমিকম্প হয়। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ মধ্যেপ্রদেশের গোয়ালিয়রে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল অম্বিকাপুর।স্থানীয়দের দাবি, ৬ সেকেন্ডের জন্য কেঁপে উঠেছিল অম্বিকাপুর যদিও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ওই একই সময়ে ভূমিকম্প হয় ছত্তিসগঢ়েও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছিল, শুক্রবার সকাল ১০ টা ২৮ মিনিট নাগাদ ছত্তিসগঢ়ের অম্বিকাপুরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...