Wednesday, June 24, 2026

ভ*য়াবহ দু*র্ঘটনার কবলে দিঘা ফেরত বাস! আ*হত অন্তত ২৭

Date:

Share post:

রবির সকালে ভয়াবহ দুর্ঘটনা। দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে যাত্রীবোঝাই বাসের সঙ্গে তেলবোঝাই ট্যাঙ্কারের সংঘর্ষে আহত অন্তত ২৭ জন যাত্রী। এঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার ঘটনাটি ঘটেছে ১১৬ জাতীয় সড়কে রামতারক এলাকায়।

আরও পড়ুন:গভীর রাতে ভূ*মিকম্পে কাঁপল মরুরাজ্য! আ*তঙ্কে ঘরছাড়া বহু মানুষ

আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে দিঘা-মেচেদা সড়কে ব্যাপক যানজট হয়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘা থেকে কলকাতার ফেরার পথে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল পড়ে যাওয়ার কারণে দ্রুতগতিতে আসা সরকারি স্টেট বাসটি হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এতেই পিছনে থাকা একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে সরকারি স্টেট বাসের পেছনে। এতে সরকারি বাসটি তো ক্ষতিগ্রস্ত হয়েইছে। একইসঙ্গে ট্যাঙ্কারটির সামনের অংশ পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে।

এর জেরে বাসের বেশিরভাগ যাত্রী জখম হন। উল্টো দিকে, ট্যাঙ্কারের চালক এবং খালাসিও গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর কোনও খবর নেই।

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...