Tuesday, June 23, 2026

মার্কিন মুলুকে খ.লিস্তানি তা.ণ্ডব! ভারতীয় সাংবাদিককে মা*রধর

Date:

Share post:

এখনও অধরা অমৃতপাল সিং। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরাচ্ছেন খলিস্তানি নেতা। এদিকে এর আঁচ পড়েছে বিশ্বে লন্ডনের পর এবার মার্কিন মুলুকে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় খলিস্তানিপন্থীরা। এই ঘটনার খবর করতে গিয়ে আমেরিকায় খলিস্তানপন্থীদের হাতে প্রহৃত হন এক ভারতীয় সাংবাদিক। শুধুমাত্র মৌখিকভাবে হেনস্তা নয়, তাঁকে মারধরের অভিযোগও উঠেছে। শেষপর্যন্ত প্রাণ বাঁচাতে ৯১১-তে ফোন করেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা করেছে আমেরিকা।

আরও পড়ুন:খলিস্তানি নেতার আই.এসআই যোগ! অমৃতপালকে গ্রে.ফতার করতে পুলিশের নয়া কৌশল

আমেরিকার সিক্রেট সার্ভিস খবর, খলিস্তান নেতা অমৃতপাল সিংহের সমর্থনে ভারতীয় দূতাবাসের বাইরে বেশ কিছু খলিস্তানপন্থী স্লোগান দিচ্ছিলেন, খলিস্তানি পতাকা ওড়াচ্ছিলেন। ওয়াশিংটনের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন তাঁরা। ইংরেজি এবং পাঞ্জাবি ভাষায় ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করছিলেন। শুধু তাই-ই নয়, পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়েও স্লোগান দিচ্ছিলেন তাঁরা।

ঘটনায় ভারতীয় দূতাবাসের বাইরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনার খবর করতেই দূতাবাসের সামনে হাজির হয়েছিলেন ভারতীয় সাংবাদিক। অভিযোগ, তখন খলিস্তানপন্থীরা তাঁকে ঘিরে ধরে মারধর করা শুরু করেন। সংবাদ সংস্থাকে আহত সাংবাদিক বলেন, “আমাকে কানের নীচে আঘাত করা হয়েছে। লাঠি দিয়ে মারধর করা হয়েছে। এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে শেষমেশ ৯১১-তে ফোন করেছিলাম।”

দূতাবাসের সামনেই আমেরিকার সিক্রেট সার্ভিস আধিকারিকদের দেখতে পেয়েছিলেন সাংবাদিক। তাঁদের গোটা ঘটনাটি জানান। তাঁরাই সাংবাদিক ললিতকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান। তাঁর সাহায্যে এগিয়ে আসার জন্য সিক্রেট সার্ভিসকে কৃতজ্ঞতা জানিয়েছেন ললিত। এই ঘটনার নিন্দা করেছে ভারতীয় দূতাবাসও। এক বিবৃতি জারি করে জানিয়েছে, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এক জন শীর্ষ স্তরের সাংবাদিকের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। তাঁর নিরাপত্তার কথা ভেবেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে।”

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...