Sunday, June 21, 2026

Entertainment : ব্যান্ডেজ খুলতেই প্রেমিকাকে নিয়ে ‘নতুন ঠিকানা’য় দেব !

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই অসুস্থতার কারণে ‘ কোয়ালিটি টাইম’ কাটাতে পারছিলেন না দেব- রুক্মিণী (Dev- Rukmini) । ‘বাঘাযতীন’ দেব পর্দার ‘ বিনোদিনী’কে নিয়ে আপাতত ছুটির মেজাজে। রবিবার সকালের সমাজ মাধ্যমের পোস্ট থেকেই দেব – রুক্মিণীর এই মুহূর্তে ঠিকানা পরিস্কার। কিছু দিন আগেই জ্বর থেকে সেরে উঠেছেন রুক্মিণী। দেবও শুটিং করতে গিয়ে বাঁ চোখে আঘাত পেয়েছিলেন। দুজনকে নিয়ে চিন্তিত তাঁদের অনুরাগীরা। তবে ব্যস্ত শিডিউল থেকে এবার সাময়িক বিরতি নিয়ে নীল জলে ভাসলেন দেব – রুক্মিণী (Dev- Rukmini)।

সেলেবদের নিয়ে ফ্যানেদের মাথাব্যথা নতুন কিছু নয়। সবসময় সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকার আপডেট পেতে অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন। রবিবার সকালে যেন তাঁদের জন্যই নিজেদের আপডেট শেয়ার করলেন ‘চ্যাম্প’ জুটি। ছবি শেয়ার করেছেন দেব, রুক্মিণীও নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন। নায়িকার পোস্টে, যত দূর চোখ যায় শুধুই নীল জলরাশি। যেন এক অদ্ভুত স্নিগ্ধতা।

নায়ক নায়িকা এক ফ্রেমে নেই কিন্তুন সবুজে মোড়া চারিদিকের মাঝে সুইমিং পুলের পাশে গালে হাত দিয়ে বসে নায়ক। এই দৃশ্য দেখে দুই আর দুই মিলিয়ে চার করে নিয়েছেন ফ্যানেরা। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, তাঁরা নাকি মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

এই মুহূর্তে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘নটী বিনোদিনী’-তে বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী। প্রযোজনায় রয়েছে দেবের সংস্থা। অন্যদিকে দেব প্রায় শেষ করে ফেলেছেন ‘বাঘাযতীন’-এর শুটিং। চলতি বছরের পুজোয় এই ছবি মুক্তি পেতে চলেছে।

 

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...