Tuesday, June 16, 2026

মেসিকে অনন্য সম্মান আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের

Date:

Share post:

৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্তিনাকে বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছেন লিওনেল মেসি। তাঁর পায়ের জাদুতে শাপমুক্তি ঘটেছে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের। এবার সেই মেসিকে অনন্য সম্মান জানাল আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন। আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনের অনুশীলন সেন্টারের নামকরণ করা হল তারকা ফুটবলার মেসির নামে। শনিবার এএফএ’র সভাপতি চিকি তাপিয়া ঘোষণা করেন, আর্জেন্তিনা জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের নামকরণ করা হল লিওনেল মেসির নামে। কাসা ডে এজাইজা নামে পরিচিত এই সেন্টারটি ২৫ মার্চ থেকে ‘লিওনেল আন্দ্রেস মেসি’ ক‍্যাম্প নামে পরিবর্তিত করা হল।

আর এই বিশেষ সম্মান পেয়ে আপ্লুত লিওনেল মেসি। তিনি বলেন, “এখানে আসার জন্য সকলকে ধন্যবাদ। আমি চিকির কাছে কৃতজ্ঞ এই সম্মানের জন্য, এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই জায়গায় গত ২০ বছর ধরে আসছি এবং আজ পর্যন্ত এখানে আমি বিশেষ এক ধরণের এনার্জি পাই। এই জায়গার মধ্যে একটি বিশেষ শক্তি রয়েছে, যা আমি প্রতিবার অনুভব করি। অনেক কঠিন সময় আমি পেরিয়েছি, কিন্তু সেই সময়ে যতবার আমি এখানে এসেছি, প্রবেশ করলেই যেন সব ভুলে যাই। আজও এই একই অনুভুতি হয়।”

 

মেসি আরও বলেন, “আমি খুব খুশি এতে আমার নাম থাকবে। আমি এমন একজন যে মনে হয় জীবিত থাকা অবস্থায় এই ধরণের সম্মান পেলাম। আর আমার মনে হয় এই সম্মানটা অত্যন্ত স্পেশাল। এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতি গুলোর অন্যতম। দারুণ সম্মানের বিষয়, অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলকে।”

গত বৃহস্পতিবার বিশ্বকাপ জয়ের পর প্রথমবার দেশের মাটিতে খেলতে নামে আর্জেন্তিনা। পানামার বিরুদ্ধে সেই ম্যাচে ২-০ ফলে জেতে বিশ্বচ্যাম্পিয়নরা। দুরন্ত ফ্রিকিক থেকে গোলও করেন লিওনেল মেসি।

আরও পড়ুন:অবশেষে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ধাওয়ান

 

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...