Saturday, June 27, 2026

মেয়েদের আইপিএলে জয় মুম্বই ইন্ডিয়ান্সের

Date:

Share post:

মেয়েদের প্রথম আইপিএলে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। রবিবার ফাইনালে দিল্লি ক‍্যাপিটালসকে ৭ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। আর এই জয়ের ফলে উইমেনস প্রিমিয়ার লিগ টি-২০ জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক‍্যাপিটালস। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করে দিল্লি। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক মেগ লানিং। ১১ রান করেন শেফালি ভর্মা। ২৭ রানে অপরাজিত শিখা পান্ডে এবং রাধা যাদব। মুম্বইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন ওং এবং হাইলি ম‍্যাথইউ। দুটি উইকেট নেন কের।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় মুম্বই। মুম্বইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স ন্যাট সিভার ব্রান্টের। ৬০ রানে অপরাজিত তিনি। ৩৭ রানে অপরাজিত হরমনপ্রীত। দিল্লির হয়ে একটি করে উইকেট রাধা যাদব এবং জেস জনাসেন-এর।

আরও পড়ুন:মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি বিভাগে সোনা জয় নিখাত জারিনের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...