Sunday, May 10, 2026

মিলি ভট্টাচার্যের চাকরি নিয়ে বো*মা ফাটা*লেন সমীর, কী বললেন প্রাক্তন CPM নেতা!

Date:

Share post:

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakrabort) স্ত্রী মিলি ভট্টাচার্যের (Mili Bhattacharya) চাকরি  নিয়ে এবার বোমা ফাটালেন পিডিএস নেতা তথা সিপিএমের প্রাক্তন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক সমীর পুততুণ্ড (Samir Putatunda)। তাঁর দাবি, সুজন চক্রবর্তীর স্ত্রী মিলির চাকরি হয় তাঁর সুপারিশেই। দক্ষিণ ২৪ পরগনার নেতা হিসেবে তিনি এই চাকরি করে দিয়েছিলেন করে দিয়েছিলেন বলে দাবি করছেন সমীর। শুধু তাই নয়, পিডিএস নেতার কথায়, মিলি ভট্টাচার্যের ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। বাম আমলে এরকম হাজার হাজার চাকরি হয়েছে।

সুজন চক্রবর্তীর স্ত্রীর নিয়োগের নথি প্রথম প্রকাশ্যে আনে তৃণমূল। এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়। নানা মহলের অভিযোগ, বাম আমলে চাকরিক্ষেত্রে বিপুল স্বজনপোষণ ছিল। যদিও সিপিএমের পাল্টা দাবি, ওটা কোনও সুপারিশপত্র নয়। সাধারণ নিয়ম মেনেই চাকরি পেয়েছিলেন মিলি। এ পরিস্থিতিতে প্রাক্তন সিপিএম নেতার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমীর পুততুণ্ড কথায়, “আমি তখন জেলা নেতৃত্বে ছিলাম। আমি ১৯৯৩ সাল থেকে জেলা সম্পাদক। এটা সুজনের বিয়ের আগের ঘটনা। আমায় তখন বারবার ইনসিস্ট করেছিল, মিলির চাকরিটা হয়ে গেলে সুজনদের সুবিধা হবে। তখন গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কাজের একটা সুযোগ ছিল। করে দিয়েছি।”

এভাবে আর কার কার চাকরি হয়েছে এই প্রশ্নের উত্তরে আরো মারাত্মক অভিযোগ এনেছেন প্রাক্তন সিপিআইএম নেতা। তাঁর কথায়, “কত লোকের চাকরি হয়েছে! সত্যসাধন চক্রবর্তী চেয়ারম্যান হবেন সে সময়ে, তাঁর সুবিধার জন্য করতে হয়েছে কিছু। ইউনিভার্সিটির সেনেট মেম্বার ছিলাম, সে সময়ে ইউনিভার্সিটি চালানোর জন্যও কিছু রিক্রুটমেন্ট হয়েছে। লোক নিতে হয়েছে প্রশাসনের কাজ চালানোর জন্য। এগুলো সব পার্টিই করে।” সমীরের অবশ্য দাবি, এ জন্য কোনও টাকাপয়সার লেনদেন ছিল না। এবার এই আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব সিপিআইএম তাদেরই প্রাক্তন নেতার কথার কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার।

আরও পড়ুন- হাবড়ায় শুরু ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প, উদ্বোধনে মন্ত্রী

 

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...