Saturday, June 20, 2026

সমাজ সেবায় দাগ কেটেছেন স্কটিশ চার্চ কলেজের অধ্যাপিকা, পেলেন ভক্তি বেদান্ত মেমরিয়াল পুরষ্কার

Date:

Share post:

উত্তর কলকাতার বাগমারি খালপাড় বস্তির গরিব ও পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে শহরের ঐতিহ্যবাহী স্কটিস চার্চ কলেজ দীর্ঘ দিন ধরে কাজ করে চলেছে। কলেজের অধ্যাপিকা ডক্টর মৌসুমী মান্নার নেতৃত্বে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ফুটপাথবাসি এইসব ছেলেমেয়ে ‘সবুজ মন’ বা স্থানীয়দের ভাষায় ‘মাঠের স্কুলে’ পড়াশোনা, খেলাধুলা ও হাতের কাজ শিখে সাবলম্বী হয়েছে।

সমাজের এই সব সুবিধা থেকে বঞ্চিত শিশুদের জীবনে পরিবর্তন এনে তাদের জীবনে হাসি ফোটাতে অসামান্য অবদানের জন্য কলেজের অর্থনীতির অধ্যাপিকা ডঃ মৌসুমী মান্নাকে এই প্রথম ‘এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মেমোরিয়াল পুরস্কার ২০২৩’ প্রদান করা হল। স্কটিস চার্চ কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ও ট্রাস্টি ডক্টর সুমন্ত রুদ্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং ও কলেজের অধ্যক্ষা ডক্টর মধুমঞ্জুরি মন্ডল,কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক দেবাশীষ দাস প্রমুখ।

কলেজের অধ্যক্ষা ডক্টর মধুমঞ্জুরি মন্ডল বলেন, গরিব ও পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে আরো বেশি করে কাজ করতে চান তারা। এই কাজে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ডক্টর সুমন্ত রুদ্র বলেন,গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইসকন বা হরেকৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা-আচার্য অভয়চরণ দে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ম্যাট্রিক পাস করে ১৯১৬ সালে উত্তর কলকাতার স্কটিস চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকেই ১৯১৮ তে ইন্টার মিডিয়েট ও ১৯২০ সালে গ্র‍্যাজুয়েশান শেষ করেন। প্রভুপাদের সেই কলেজ জীবনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে স্কটিস চার্চ কলেজে ‘এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে তারা তুলে দিতে পেরে তারা খুবই আনন্দিত।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...