Wednesday, June 24, 2026

নিজের মন্তব্যে অনড় উদয়ন

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে একের পর এক নাম উঠে আসছে। সেই প্রসঙ্গে এবার একের পর বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। শনিবারই ‘কোটায় চাকরি দেওয়া’ নিয়ে প্রয়াত বাবা কমল গুহর প্রসঙ্গ টেনেছিলেন তিনি। এবার সেই মন্তব্যর প্রেক্ষিতে আনলেন নিজের দলের প্রসঙ্গও।রবিবারও প্রয়াত বাবা কমল গুহকে নিয়ে কার্যত নিজের মন্তব্যে অনড় মন্ত্রী উদয়ন গুহ।

তিনি বলেন, ‘বাম আমলে কোটা সিস্টেমে চাকরি হত, ফরওয়ার্ড ব্লক ভাগ পেয়েছে। কোচবিহারের জেলা সম্পাদক হিসেবে বাবাকেও সেই লিস্ট এনডোর্স করতে হয়েছে। বাবার মৃত্যুর পর জেলা সম্পাদক থাকাকালীন আমিও সেই লিস্ট এনডোর্স করেছি। যোগ্যরা বঞ্চিত হচ্ছে জেনেই দলের স্বার্থে দলীয় কর্মীদের চাকরি দিতে হয়েছে। সুযোগ পেলে পার্টির ছেলেদের এখনও আমরা চাকরি দিই। আমিও মন্ত্রী হিসেবে ৩ জনকে অ্যাটেন্ডেন্ট হিসেবে নিয়োগ করেছি’।

তবে কমল গুহ বিতর্কে বাবার হয়ে ব্যাট ধরলেন উদয়নের ছেলে সায়ন্তন। তিনি বলেন, ‘অনেক গরিব মানুষকে দাদু সাহায্য করেছেন। প্রয়োজন মনে করলে চাকরি দিয়েও তাঁদের সাহায্য করেছেন।’ এরপরই রীতিমতো চ্যালেঞ্জের সুরে বামেদের নিশানা করেছেন উদয়ন-পুত্র। তিনি বলেন, ‘বাম নেতারা বুকে হাত রেখে বলুক, কোটা সিস্টেমে চাকরি হত না। বাম আমলে হোলটাইমারদের অগ্রাধিকার দেওয়া হত না, পারলে বলুক’।

ফরওয়ার্ড ব্লকে রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘ জননেতা, কৃষি আন্দোলনে অনেক কাজ করেছেন। সেই বাবার নামে যে ছেলে এমন বলতে পারে, সে কুলাঙ্গার।’ নিয়োগ দুর্নীতিকাণ্ডে বামেরা যখন লাগাতার তৃণমূলকে নিশানা করছে, ঠিক তখনই বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রী-র কলেজে নিয়োগ নিয়ে দুই শিবিরের চাপানউতোর এখন চরমে।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...