Friday, April 3, 2026

আজ মেয়েদের আইপিএল-এর ফাইনাল, মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস

Date:

Share post:

আজ মেয়েদের আইপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। মেয়েদের উদ্বোধনী আইপিএলের মেগা ফাইনাল আজ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। দু’দলই টুর্নামেন্টের সবথেকে ধারাবাহিক। সমসংখ্যক পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শীর্ষে থেকে ফাইনালের টিকিট আগে নিশ্চিত করেছে দিল্লি। আর মুম্বইকে এলিমিনেটর খেলে আসতে হয়েছে। তবে ধারে-ভারে শক্তির বিচারে দু’দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।

 

ফাইনালের আগে মুম্বই শিবির চিন্তায় থাকতে পারে অধিনায়ক হরমনপ্রীতের ফর্ম নিয়ে। টুর্নামেন্টের শুরুতে তিনটি হাফসেঞ্চুরি করার পর হরমনের ব্যাটে রানের খরা। এলিমিনেটরে নাট সিভার ব্রান্টের ব্যাট থেকে অপরাজিত ৭২ রানের ইনিংস না এলে অথবা ইসি উওংয়ের হ্যাটট্রিক না থাকলে মুম্বইয়ের ফাইনাল খেলা কঠিন হত। তাই ফাইনালে হরমনের ব্যাটে রান চাইছে মুম্বই। মুম্বই অধিনায়ক অবশ্য ফাইনালের আগে নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন।

হরমনপ্রীত বলেছেন, ‘‘আমি রান না পেলেও দল যদি জেতে, এর থেকে ভাল কিছু হতে পারে না। দল হিসেবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ফাইনালেও এর কোনও ব্যতিক্রম হবে না। দিল্লি খুব ভাল দল। আমরা ফাইনাল উপভোগ করতে চাইছি।’’

দিল্লির অধিনায়ক অস্ট্রেলীয় ব্যাটার ল্যানিং বলেছেন, ‘‘ব্যাটিং ও বোলিং ইউনিট হিসেবে আমরা ভাল করছি। ছন্দটা ফাইনালেও ধরে রাখতে হবে আমাদের। মুম্বই খুব শক্তিশালী। রাশ আলগা করার কোনও জায়গা নেই।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...