Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মহিলাদের বক্সিংয়ের বিশ্বসেরা হলেন নিতু ঘাঙ্গাস।নিতুর হাত ধরে চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতল ভারত। শনিবার ৪৮ কেজি বিভাগে মঙ্গোলিয়ার লুতসাইখান অল্টানসেতসেগকে হারিয়ে বিশ্বসেরা হন নিতু।

২) এক ঘণ্টার তফাতে ফের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের। মহিলা বিশ্ব বক্সিং চ‍্যাম্পিয়নশিপে নিতু ঘাঙ্গাসের পর সোনা জয় সুইটি বোরার। আর নিতুর পর সোনা জয় সুইটির।  ৮১ কেজি ওজনভিত্তিক বিভাগে জেতেন সুইটি।

৩) শনিবার বিনিয়োগকারী  ইমামি কর্তাদের সঙ্গে ফের আলোচনায় বসেন ইস্টবেঙ্গল কর্তারা। নতুন মরশুমের ফুটবলার এবং কোচ নিয়ে আলোচনা হয় বৈঠকে। দলে তাঁদের কেমন ফুটবলার পছন্দ তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা।

৪) কোচ কে হবেন তা আগামী দিন পনেরোর মধ্যে জানতে পারবেন আপনারা, বললেন ইমামি ইস্টবেঙ্গল বোর্ডের অন্যতম সদস্য দেবব্রত মুখোপাধ‍্যায়।

৫) অধিনায়ক হয়ে মাঠে নেমেই জোড়া গোল কিলিয়ান এমবাপের। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দিদিয়ের দেশঁর দল। জোড়া গোল করেছেন এমবাপে।

আরও পড়ুন:বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সোনা ভারতের, ৮১ কেজি বিভাগে সোনা জয় সুইটির, শুভেচ্ছা মমতার

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...