Saturday, April 4, 2026

ট*র্নেডোয় তছনছ মিসিসিপি, বাড়ছে মৃ*ত্যুর সংখ্যা

Date:

Share post:

শুক্রবার ভয়াবহ টর্নেডোয় তছনছ হয়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি। বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার গভীর রাতে গোটা মিসিসিপি জুড়ে আছড়ে পড়ে টর্নেডো।প্রাথমিকভাবে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা আরও বাড়ে। প্রশাসনের তরফে খবর, মৃতের সংখ্যা আরও বেড়েছে। আহত বহু মানুষ। ঘড়ছাড়া বহু মানুষ। মিসিসিপির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ে প্রায় ১৬০ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃআমেরিকায় হাড্ডাহাড্ডি লড়াই: বাইডেন ২২৪, ট্রাম্প ২১৩

এই প্রবল ঝড়ের দাপটে ইতিমধ্যে চার জনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। মূলত পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি শহরে এই টর্নেডোর প্রভাব সবথেকে বেশি পড়েছে। সেখানে প্রায় ২০০ মানুষের বসবাস। পাশাপাশি রোলিং ফর্কেও টর্নেডোর জেরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেই অঞ্চলে জনসংখ্যা প্রায় ১৭০০। ইতিমধ্যে মিসিসিপির বেশ কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি হয়েছে।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর পেয়ে সমবেদনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তিনি মিসিসিপির শহরগুলিতে সাহায্যের আশ্বাস দিয়েছেন।মিসিসিপি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, “মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। একাধিক শহর লন্ডভন্ড হয়ে পড়েছে। এখনও বিস্তীর্ণ এলাকায় উদ্ধারকারী দল কাজ করছে।”

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...