Thursday, June 25, 2026

পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার বেড়ে ৪৭ শতাংশে! ডিম আর ময়দা কিনতেই নাভিশ্বাস

Date:

Share post:

পাকিস্তানের অর্থনৈতিক সংকট আরও তীব্র হচ্ছে। এবার দেশটির সরকারি সংস্থার রিপোর্ট বলছে, মুদ্রাস্ফীতির হার বাড়তে বাড়তে ৪৭ শতাংশে পৌঁছেছে। দেশটির ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস) সংবেদনশীল দামের সূচকের (এসপিআই) নিরিখে এই পরিসংখ্যান হাতে পেয়েছে বলে জানা গিয়েছে।

পিবিএস তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, দেশে পেট্রোলিয়াম দ্রব্যের বিপুল মূল্যবৃদ্ধি হওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসেরই দাম বেড়েছে। তবে ময়দা আর ডিমের মতো গৃহস্থালিতে ব্যবহৃত জিনিসের তিন গুণ দাম বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে। পিবিএসের ট্র্যাক করা ৫১টি পণ্যের মধ্যে ২৬টি পণ্যের দাম বেড়েছে, ১৩টি পণ্যের দাম কমেছে। দাম অপরিবর্তিত রয়েছে ১৩টি পণ্যের।

যে পণ্যগুলোর দাম বেশি রেকর্ড করা হয়েছে সেগুলো হলো পেঁয়াজ (২২৮.২৮ শতাংশ), সিগারেট (১৬৫.৮৮ শতাংশ), গমের আটা (১২০.৬৬ শতাংশ), ডিজেল (১০২.৮৪ শতাংশ), চা (৯৪.৬০ শতাংশ), কলা (৮৯.৮৪ শতাংশ), বাসমতি ভাঙ্গা চাল (৮১.২২ শতাংশ), পেট্রল (৮১.১৭ শতাংশ), ডিম (৭৯.৫৬ শতাংশ)।
আর্থিক সংকট থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১১০ কোটি ডলারের ঋণের দিকে চেয়ে রয়েছে পাকিস্তান। যদিও তা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছে আইএমএফ। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, নির্দিষ্ট অংকের বেশি আয় করলে ধনী ব্যক্তিদের পেট্রল-ডিজ়েল কিনতে অতিরিক্ত শুল্ক দিতে হবে।

 

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...