Saturday, April 4, 2026

সরকারি কর্মচারীদের জন্য সুখবর: উৎসব বোনাস বাড়াল রাজ্য

Date:

Share post:

সরকারি কর্মীদের উৎসব বোনাস (Festival Bonus) বাড়াল রাজ্য। সোমবার, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া জানান, “এবছর অ্যাড হক বোনাস দেওয়া হবে ৫ হাজার ৩০০ টাকা। গত বছর অর্থাৎ ২০২২ সালে দেওয়া হয়েছিল ৪ হাজার ৮০০ টাকা। এবছর ৩৯ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন তাঁরা এই সুবিধা পাবেন। গত বছর ৩৭ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন ছিল, তাঁরাই এই সুবিধা পেয়েছিলেন।“

মন্ত্রী জানান, ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হচ্ছে ১৬ হাজার টাকা। গত বছর দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা। ৩৯ হাজার ১টাকা থেকে ৪৯ হাজার পর্যন্ত যাঁদের বেতন তাঁরা এই সুবিধা পাবেন। গত বছর ৩৭ হাজার ১ থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত বেতনপ্রাপকরা এই সুবিধা পেয়েছিলেন। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বেতন হিসেব করে এই সুবিধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- বাংলা মিষ্টি ভাষা: মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলার ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতির

অবসরপ্রাপ্ত কর্মীরাও উৎসব ভাতা পান। রাজ্য সরকার (State Government) তাঁদের উৎসবভাতাও বাড়িয়েছে। এবছর তাঁরা পাবেন ২ হাজার ৯০০ টাকা। গত বছর ছিল ২ হাজার ৭০০ টাকা। ৩৩ হাজার টাকা পর্যন্ত পেনশনপ্রাপকরাই এই সুবিধা পাবেন। গত বছর ৩২ হাজার টাকা পর্যন্ত পেনশন প্রাপকরাই এই সুবিধা পেয়েছিলেন।

রমজান মাস চলছে। সামনের মাসেই ঈদ। তার আগেই উৎসব ভাতা ঘোষণা করা হল। এই উৎসব ভাতা ঈদ ও শারদোৎসবের আগে দেওয়া হবে বলে জানা গেছে নবান্ন সূত্রে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...