Saturday, April 4, 2026

অসৎ উপায়ে পাওয়া সুজনের স্ত্রীর চাকরির বিরোধিতা করে মার খেয়েছিলেন SFI সমর্থকরাও

Date:

Share post:

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলিদেবীর কলেজে নিয়োগ যে অসৎ উপায়ে হয়েছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। শুধু তৃণমূল নয়, সেই সময়কার সিপিএম নেতারাও তা স্বীকার করে দিয়েছেব। ১৯৮৭ সালে যখন মিলিদেবী চাকরি পেলেন, তখন দক্ষিণ ২৪ পরগনা জেলার সিপিএমের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সমীর পুততুন্ড। পার্টির নির্দেশ মেনে মিলি দেবীর নিয়োগের পিছনে তাঁরও হাত ছিল বলে জানিয়েছেন সমীরবাবু। বিশেষ করে মিলি চক্রবর্তীর বাবা শান্তিময় ভট্টাচার্য ছিলেন জেলার দোর্দন্ডপ্রতাপ ও প্রভাবশালী সিপিএম নেতা। তাঁর হুকুমেই কলেজ কর্তৃপক্ষ চাকরি দিতে বাধ্য হয়েছিল মিলি চক্রবর্তীকে।

সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি কেলেঙ্কারি নিয়ে এবার উঠে এলো আরও এক চাঞ্চল ওকর তথ্য। জয়শ্রী সিং নামের জনৈক মহিলার দাবি, গোটা বিষয়টি তিনি জানেন। তিনি ওই সময় সিপিএমেরই ছাত্র সংগঠন SFI-এর সক্রিয় সদস্য ছিলেন। মিলি চক্রবর্তীর ঘুরপথে নিয়োগের প্রতিবাদ করেছিলেন তাঁরা। তার ফলে মারও খেতে হয়েছিল তাঁদেরই দলের ক্যাডারদের কাছে। ছাড়তে হয়েছিল SFI.

জয়শ্রী সিং-এর কথায়, “মিলি ভট্টাচার্যের অ্যান্ড্রুজ কলেজের চাকরিটা খুব সৎভাবে হয়নি। সেই ঘটনার প্রতিবাদ করে সমসাময়িক একাধিক ছাত্র ফেডারেশন সদস্য মার খেয়েছিলেন ও সংগঠন ছাড়তে বাধ্য হয়েছেন। তার মধ্যে আমিও ছিলাম। নকশাল পন্থী বলে দেগে দেওয়া হয়েছিল। এমনকি যেসব বন্ধুবান্ধবরা অন্যধারার রাজনীতিতে যুক্ত ছিল তাদেরও মারা হয়েছিল। সিপিএম কোনওদিনই সমালোচনা স্বীকার করেনি। অভ্যন্তরীণ হলেও।”

 

 

 

 

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...