Thursday, April 2, 2026

বিজেপি কিষান মোর্চার মিছিল সুপারফ্লপ, ফের বেআব্রু গোষ্ঠীকোন্দল

Date:

Share post:

কৃষকদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পথে নেমেছে পদ্ম শিবির। অথচ যাদের দাবিতে এই মিছিল, তাদের হাতেগোনা কয়েকজনের দেখা মিলেছে মিছিলে। কলেজ স্ক্যোয়ার চত্বর থেকে শুরু হওয়া মঙ্গলবারের বিজেপি কিষান মোর্চার মিছিল সুপার ফ্লপ। মিছিলের নেতৃত্বে ছিবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও  রাহুল সিনহা। কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া এই মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয়। বাংলার কৃষকদের বঞ্চনার অভিযোগ তুললেও, শেষ পর্যন্ত কৃষক আন্দোলনের চাপে বিজেপির কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়। নরেন্দ্র মোদি বলেছিলেন ২০১৪ সালে কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিন্তু বাস্তব বলছে আট বছরেও তা হল না।

বঙ্গ বিজেপি শিবিরে যে গোষ্ঠীকোন্দল তীব্র, এদিনের মিছিলে ফের তা বেআব্রু হয়ে গিয়েছে।বঙ্গ বিজেপির যে নেতারা প্রতিনিয়ত রাজ্য সরকারের সমালোচনায় ব্যস্ত থাকেন, সেই দিলীপ-সুকান্তদের এদিনের মিছিলে দেখা যায়নি।বিজেপি কিষান মোর্চার এই মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শিবিরও। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘তুঘলকি, হিটলারি, স্বৈরচারী বিজেপি শাসনের আমলে শতাব্দীর সেরা কৃষক আন্দোলন কৃষকদের করতে হয়। শতাব্দীর সেরা এই আন্দোলনকে পুলিশ দিয়ে হঠিয়ে দেওয়া হয়। তৃণমূল নেতার পাল্টা বক্তব্য,  মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার কৃষকদের আয় তিন গুণ হয়ে গিয়েছে। অথচ বিজেপি মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।বাংলার মানুষকে এভাবে বোকা বানানো যাবে না।

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...