Saturday, April 4, 2026

জটমুক্ত পঞ্চায়েত ভোট! আদালতে শুভেন্দুর আবেদন খারিজ

Date:

Share post:

জটমুক্ত পঞ্চায়েত ভোট। কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল শুভেন্দু অধিকারীর আর্জি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই।

আরও পড়ুন:হেঁটেও-নেটেও: পঞ্চায়েত ভোটের প্রচারে ডিজিটাল মাধ্যমে জোর সিপিআইএমের


রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালে তফশিলী জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণির গণনা হয়নি।

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে আদালত জানিয়ে দেয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই।

 

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...