Thursday, June 25, 2026

বেলুড় মঠ পরিদর্শনের পর আপ্লুত রাষ্ট্রপতি

Date:

Share post:

দু’দিনের সফরে বঙ্গে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে সকালেই বেলুড় মঠে পৌঁছন তিনি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত মঠ পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন:বিলকিসের ধর্ষকদের ‘অকালমুক্তি’, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

মঙ্গলবার সকাল ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ বেলুড় মঠে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ-সহ অন্যরা।এদিন মঠে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা এবং অরূপ রায়।

বেলুড় মঠে পৌঁছেই প্রথমে মূল মন্দিরে যান রাষ্ট্রপতি। এরপর সেখানে ব্যাটারিচালিত গাড়িতে করে বেলুড় মঠের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি। স্বামী বিবেকানন্দের সভাঘর, তাঁর থাকার ঘর, সারদা মায়ের মন্দির-সহ বিভিন্ন জায়গায় যান তিনি। তাঁর হাতে তুলে দেওয়া হয় রামকৃষ্ণ, সারদা এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কিত বই, শাল, শাড়ি এবং প্রসাদ। বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, মঠ পরিদর্শনের পর আপ্লুত রাষ্ট্রপতি।

সোমবার দুদিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলুড় মঠ থেকে মঙ্গলবার তিনি পৌঁছন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৮০ বছর পূর্তির অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি ছিলেন তিনি। এরপর সেখান থেকে কপ্টারে শান্তিনিকেতনে যান রাষ্ট্রপতি। আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

 

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...