Thursday, April 2, 2026

খোঁজ পাওয়া গেল নিখোঁজ হয়ে যাওয়া কেদার যাদবের বাবা মহাদেব যাদবের

Date:

Share post:

খুঁজে পাওয়া গেল কেদার যাদবের বাবা মহাদেব যাদবকে। সোমবার সকালে পুণের কাঠরুদ এলাকা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। স্মৃতিভ্রংশ রোগ রয়েছে কেদার যাদবের বাবার। শেষ পর্যন্ত পুণে পুলিশ খুঁজে পেয়েছে মহাদেব যাদবকে। পুলিশ আধিকারিকদের তরফে বলা হয়েছে, মুন্দধায়া এলাকায় উদ্ধার করা হয়েছে মহাদেব যাদবকে।

এদিন বাবাকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা কেদার যাদব। সোশ্যাল মিডিয়ায় বাবার ছবি পোস্ট করে লিখেছেন, “সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। সবসময়ের জন্য কৃতজ্ঞ থাকব।”

এই নিয়ে পুলিশের তরফ থেকে জানান হয়েছে, সোমবার সকাল সাড়ে ১১টা থেকে নিখোঁজ ছিলেন কেদারের বাবা মহাদেব যাদব। বাড়ির সামনে থেকে একটি অটো ধরেছিলেন। তারপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। বাড়ির নিরাপত্তারক্ষীদের ভুল বুঝিয়ে তিনি বেরিয়ে যান। তারপর থেকে তাঁর মোবাইল বন্ধ ছিল।

২০১৪ থেকে ২০২০ পর্যন্ত জাতীয় দলের নিয়মিত তারকা ছিলেন কেদার যাদব। দেশের হয়ে ৭৩ একদিনের ম‍্যাচ খেলে কেদার যাদব ১৩৮৯ রান করেছেন ৪২.০৯ গড়ে। হাঁকিয়েছেন দুটো সেঞ্চুরি, হাফডজন হাফসেঞ্চুরি। ৯টি টি-২০ খেলে কেদার যাদব ৬ ইনিংসে ১২২ রান করেছেন একটি হাফসেঞ্চুরি সমেত।

আরও পড়ুন:খেলার খরচ চালাতে কি কি করতেন রোহিত? জানালেন তাঁরই এক সতীর্থ

 

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...