Tuesday, June 23, 2026

খেলার খরচ চালাতে কি কি করতেন রোহিত? জানালেন তাঁরই এক সতীর্থ

Date:

Share post:

নিজের খেলার খরচ চালাতে ছোট বেলায় লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দিতেন, ভারত অধিনায়ক রোহিত শর্মার সম্পর্কে এরকমই এক অজানা গল্প শোনালেন তারই একসময়ের সতীর্থ প্রজ্ঞান ওঝা। দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন তাঁরা। আর তাই খুব কাছ থেকে রোহিতকে দেখেছেন প্রজ্ঞান।

এদিন এক সাক্ষাৎকারে ওঝা বলেন,” অনুর্ধ্ব-১৫ শিবিরে প্রথম রোহিতকে দেখি। সবাই বলত, ও খুব প্রতিভাবান। মুম্বইয়ের ছেলেদের মতোই ছিল রোহিত। খুব বেশি কথা বলত না। কিন্তু খেলার সময় আগ্রাসী ব্যাটিং করত। তখনও জানতাম না, ওর ভিতরে কতটা কষ্ট লুকিয়ে রাখা আছে।”

ওঝা আরও বলেন,”রোহিত বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দিত। তার বদলে ও যে টাকা পেত সেটা খেলার জন্য খরচ করত। কিন্তু সব সময় ওর মুখে একটা হাসি লেগে থাকত। ভিতরে ভিতরে হয়তো সব জেদ পুষে রাখত রোহিত। সেটাই ওর ব্যাটিংয়ে দেখা যেত।”

আরও পড়ুন:আইপিএল-এ কলকাতার ম‍্যাচ ঘিরে ইডেনে টিকিটের চাহিদা তুঙ্গে


 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...