Wednesday, March 18, 2026

বুধবার চণ্ডীগড় উড়ে যাচ্ছে কেকেআর, দলকে নেতৃত্ব দিতে তৈরি নীতিশ

Date:

Share post:

ঢাকে কাঠি পরে গিয়েছে। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু আইপিএল। ১ এপ্রিল প্রথম ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। নতুন মরশুম, নতুন কোচ এবং নতুন অধিনায়ক। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সে কতটা নতুনত্ব দেখা যাবে, তা সময়ই বলবে। বুধবার দুপুরে আইপিএল অভিযান শুরু করতে চণ্ডীগড় রওনা হচ্ছে কেকেআর। শনিবার এপ্রিল পয়লায় মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তারা। সাফল্য কামনায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন নাইট অধিনায়ক নীতিশ রানা ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

এদিন সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে অপশনাল প্র্যাকটিসে যাওয়ার আগে টিম হোটেলে সাংবাদিক সম্মেলন করেন নাইট অধিনায়ক এবং কোচ। দলের ভারতীয় কোচ-অধিনায়ক জুটি বুঝিয়ে দিলেন, তাঁরা নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। নেতৃত্ব তাঁর কাছে বোঝা হয়ে দাঁড়াবে না, শুরুতেই বুঝিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগী নীতিশ। তিনি বললেন, “আমি কাউকেই অনুসরণ করি না। নিজের মতো করে দলকে নেতৃত্ব দিতে চাই। কাউকে অনুসরণ করতে গেলে নিজস্বতা হারিয়ে ফেলব। আমি আমার মতো করে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি গৌতম গম্ভীর, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, শ্রেয়স আইয়রের নেতৃত্বে খেলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে খেলার সুযোগ না হলেও কারও অজানা নয়, দাদা ভারতীয় ক্রিকেটকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। দাদার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তবে আমার নিজস্ব একটা ধরন আছে। একটু অপেক্ষা করুন, মাঠেই দেখতে পাবেন। তবে নেতৃত্ব আমার কাছে নতুন নয়। গত কয়েক বছর ধরে আমি লিডারশিপ গ্রুপে রয়েছি। এবার আমাকে অধিনায়ক করা হয়েছে বলে বাড়তি চাপ নেব, এমন নয়। তাতে নিজের খেলা নষ্ট হবে।”

নাইটদের নতুন অধিনায়ক এটাও জানিয়ে দিলেন, শ্রেয়সকে চোটের কারণে পাওয়া না গেলেও কেকেআর দল হিসেবে বেশ ভাল জায়গায় রয়েছে।”

কোচ পণ্ডিত জানিয়ে দিলেন, নীতিশকে অধিনায়ক করার সিদ্ধান্ত তাঁর একার নয়। দলের সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আশা করছেন, নীতিশ নিজের সেরাটা দেবেন। নাইট কোচ গুরুত্ব দিচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়মকে। প্রথম ম্যাচ খেলতে যাওয়ার আগে নাইট কোচ বললেন, “চ্যালেঞ্জিং রুল। আমরা এটা নিয়ে ভাবনাচিন্তা করছি। কোচিং স্টাফ, অধিনায়ক সবাই মিলিতভাবে ম্যাচের দিন সিদ্ধান্ত নেব।”

শাকিব আল হাসান ও লিটন দাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পণ্ডিত। এই নিয়ে তিনি বলেন, “ওরা তো ক্রিকেটই খেলছে। এখানে এসে তো বাড়তি প্রস্তুতি নেওয়ার কিছু নেই।” নীতিশ মনে করছেন দলের অভিজ্ঞ ক্রিকেটাররা তাঁকে সাহায্য করবেন। তাতে নেতৃত্বের কাজটাও অনেক সহজ হয়ে যাবে। নাইট অধিনায়ক বলেন, “ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএল—দিনের শেষে খেলাটা তো ক্রিকেট। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আন্দ্রে রাসেল প্রায় চারশোর কাছাকাছি টি-২০ খেলেছে। সুনীল নারিনও তাই। এত অভিজ্ঞ ক্রিকেটাররা যখন দলে আছে তখন আমার চিন্তার কী?”

আরও পড়ুন:কিরঘিজস্তানকে হারিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট জয় ভারতের


 

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...