Friday, April 3, 2026

সমাজমাধ্যমে সন্তানের ছবি ? এবার শা*স্তি পাবেন মা- বাবা !

Date:

Share post:

নিজের সন্তানকে হাসিমুখে দুধে-ভাতে দেখতে চান সকলেই। প্রিয় সন্তানের নানা মুহূর্তের সাক্ষী করে নিতে চান সমাজমাধ্যমের (Social Media)বন্ধুদেরও। টলোমলো পায়ে প্রথম হাঁটা থেকে শুরু করে অন্নপ্রাশনে (Rice Ceremony) শিশুর ভঙ্গি, সঙ্গে আছে আদুরে কথা – এইসব এতটাই ভাল লাগা অনুভূতির জন্ম দেয় যে তা সবার সামনে তুলে ধরতে চান সব মা বাবাই। এটা কি অন্যায়? আইন (Law) বলছে হ্যাঁ এটা অপরাধ। তাই এমন কাজ করলে শাস্তি পেতেই হবে। যদিও এই আইন ভারতে নয় বরং ফ্রান্সের (France)।

শিশুদের গোপনীয়তাকে মান্যতা দিতে এবার নতুন বিল পাশ ফ্রান্সের সংসদে। শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media)পোস্ট করা এবার থেকে নিষিদ্ধ হতে চলেছে। খুব তাড়াতাড়ি এই আইন লাগু হবে বলে জানা যাচ্ছে। ফ্রান্সের সাংসদ ব্রোনো স্টুডার (Brono Studa) এই বিষয়ে জানিয়েছেন, আপাতদৃষ্টিতে অনেকের এটা অযৌক্তিক মনে হলেও ফ্রান্সের এই নতুন আইনের প্রশংসা করছেন শিশু মনোবিজ্ঞানীরা। সাংসদ বলছেন, মা বাবার ইচ্ছেতেই শিশুর জন্ম হলেও বাচ্চার সম্মতিও গুরুত্বপূর্ণ। কিন্তু ছোট শিশু ঠিক বা ভুল বলতে পারে না। তাই এক্ষেত্রে আইন মাফিক এটা বন্ধ করা দরকার। এরপরও যদি আইন না মানা হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। আসলে ‘ব্যক্তিগত’ জিনিস যাতে পাবলিক না করা হয় সেই ভাবনা থেকেই এই আইন আনা হচ্ছে বলে খবর।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...