Thursday, April 2, 2026

মেক্সিকোতে শরণার্থী শিবিরে আ*গুন !

Date:

Share post:

মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল মেক্সিকো (Mexico)। শরণার্থী শিবিরে আচমকা অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আমেরিকার সীমান্তের কাছে সিউদাদ জুয়ারেজ শহরে (In the city of Ciudad Juarez) ভোরবেলা আগুন লাগার ঘটনায় রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। আ*গুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু মানুষ আটকে পড়েন, দমকলের তরফে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। এখনও উদ্ধার কাজ চলছে, শেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে, আহত কম করে ৪০ জন। সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন শিবিরের ভেতরেই কোনও কারণে আগুন লাগার ঘটনা ঘটে। শরণার্থীদের অধিকাংশই ভেনেজুয়েলার নাগরিক (Citizen of Venezuela)বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সোমবারেই সিউদাদ জুয়ারেজের ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটে (National Migration Institute in Ciudad Juarez) আসেন ৭১ জন শরণার্থী (Migrants)। এদের কারোর কাছেই কোনও বৈধ পরিচয়পত্র নেই এবং এরা মূলত আমেরিকাতে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...