Tuesday, April 14, 2026

শান্তিপূর্ণভাবে উৎসব পালনে রাজারহাট থানায় সর্বধর্ম সমন্বয় সভা

Date:

Share post:

সর্বধর্ম সমন্বয়ের তীর্থক্ষেত্র বাংলা। এখানের সব ভাষাভাষীর মানুষ, সব ধর্মের-বর্ণের মানুষ পাশাপাশি সৌভ্রাতৃত্ব বজায় রেখে বাস করেন। সেই ধারা যেন আসন্ন উৎসবের মরসুমেও বজায় থাকে তার জন্য বিশেষ উদ্যোগ নিল নিউটন থানা। বিভিন্ন ধর্মের আসন্ন অনুষ্ঠান উপলক্ষে সোমবার বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানা কমিটির উদ্যোগে সর্বধর্ম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছিলেন বিধাননগর কমিশনারেটের এসিপি সম্প্রীতি চক্রবর্তী। তিনি জানান, যেকোন ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে। অন্যান্য বছরের মতো এ বছরও সুষ্ঠুভাবে উৎসব পালন হবে বলে আশা এসিপির।

বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের কথায়, এই বাংলার সকল সম্প্রদায়ের মানুষ হৈহৈ করে আনন্দ করে থাকে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদের বক্তব্যে উঠে আসে সর্বধর্ম সমন্বয়ের বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের কথা। বাংলার সর্বত্র যেমন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দায়িত্ব পালন করে থাকে প্রশাসন তেমনি এখানেও শান্তিপূর্ণ অনুষ্ঠান হবে বলে তিনি জানান।

উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আইসি জামাল হোসেন। তিনি বলেন, সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা অন্যান্য অনুষ্ঠানগুলি যেমন শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে এবারও তার ব্যতিক্রম হবে না। সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋষিকা দাস-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

আরও পড়ুন- মুম্বইতে ৮ ঘণ্টা বসিয়ে রেখে রূপঙ্করকে গালি*গালাজ নামী সঙ্গীত পরিচালকের!

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...