Tuesday, June 2, 2026

বাংলায় প্রথম ‘কপ ইউনিভার্স’ , পুজোয় জোড়া প্রিক্যুয়েল সৃজিতের !

Date:

Share post:

বাংলায় এবার পুলিশ ব্রহ্মাণ্ড (Cop Universe) নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। টালিগঞ্জের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এবার পুজোতেই নাকি বড় ধামাকা করতে চলেছেন ‘২২শে শ্রাবণ’- এর পরিচালক। এবার তিনি নাকি বলিউডের (Bollywood)পথেই হাঁটতে চলেছেন। আর তার জন্য বেছে নিয়েছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে। সম্প্রতি এসভিএফ-এর (SVF)অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি (Mahendra Soni)একটি ছবি টুইটারে পোস্ট করেন, যেখানে এক ফ্রেমে ধরা দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং সৃজিত মুখাপাধ্যায় (Srijit Mukherjee)। সেখানে ব্যবহার করা হয়েছে ‘ পাঠান’ সিনেমার ক্যাপশন ‘কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে’ । ব্যাস সেখান থেকেই শুরু হয়ে যায় জল্পনা। তবে শেষমেশ যে খবর পাওয়া গেছে তাতে মাঠ কাঁপাতে একাই নামছেন সৃজিত।

পুজোয় বাংলা সিনেমার একটা আলাদা আকর্ষণ থাকে। আর বাঙালির প্রিয় পরিচালক সৃজিত মানেই একরাশ প্রত্যাশা। ২০১৯ সালে শেষবার দুর্গাপুজোতে বাঙালি দর্শককে ‘ গুমনামি’ উপহার দিয়েছিলেন পরিচালক। এবার পুজোতে বক্স অফিস কাঁপাতে একের পর এক ছবির ঘোষণা আগেই হয়ে গেছে। মিতিন মাসিকে নিয়ে অরিন্দম শীলের ‘সারান্ডায় মিতিন’, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখাপাধ্যায়ের ‘রক্তবীজ’ এবং দেবের ‘বাঘাযতীন’ সম্পর্কে এতদিনে জেনে গেছেন বাংলার দর্শক। এবার সেখানেই নতুন সংযোজন সৃজিত মুখোপাধ্যায়। ‘২২শে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি দা’-র জোড়া প্রিক্যুয়েল নিয়ে আসছেন সৃজিত। এই গল্পে প্রবীর রায়চৌধুরী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘২২শে শ্রাবণ’ -এর বিখ্যাত চরিত্রের সঙ্গে কাজ করবেন ‘ভিঞ্চি দা’-র বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য ) ।

সৃজিতের এই ড্রিম প্রোজেক্টে একসঙ্গে কাজ করতে চলেছেন যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নতুন জুটি পাবে টলিউড? যদিও যিশুর ঘনিষ্ঠরা বলছেন এখনও কথা চূড়ান্ত হয়নি। তবে পরিচালকের পছন্দের তালিকায় যে যিশু আছেন সেটা নিয়ে কারোর কোনও দ্বিমত নেই।

 

Related articles

টিম ইন্ডিয়ার সংসারে আকিব, নতুন সহকারী পেলেন গম্ভীর

আইপিএল শেষ হওয়ার পরই এবার ফোকাসে আফগানিস্তান সিরিজ। আসন্ন সিরিজের জন্য টিম ইন্ডিয়ার শিবিরে ডাকা হল রঞ্জি ট্রফির...

বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

১৫ জুন শেষ হচ্ছে স্কুলের গরমের ছুটি। সবাই স্কুলে ফিরলেও আর ফিরবে না আট বছরের আয়ুষকুমার নাথ (Ayush...

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...