Friday, April 3, 2026

তিলজলাকাণ্ডে অ*শান্তি ছড়ানোর ঘটনায় গ্রে*ফতার ২০

Date:

Share post:

তিলজলায় শিশুকন্যা খুনে অশান্তি ছড়ানোর ঘটনায় ২০ জনকে গ্রেফতার করল পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। রাতভর তল্লাশি চালিয়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন:বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার! কতটা খুশি সরকারি চাকুরিজীবীরা?

ঘটনায় আর কারা জড়িত, তার খোঁজ পেতে আশেপাশের এলাকাগুলির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ।
প্রসঙ্গত, রবিবার তিলজলার একটি আবাসনে ৭ বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার জেরে সোমবার বন্ডেল গেট, পিকনিক গার্ডেন এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।


তিনজলায় শিশুমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, রবিবার বাড়ি থেকে বেরিয়ে আবাসনের নীচে আবর্জনা ফেলতে যায় নাবালিকা। সেই সময় তাকে দোতলার ফ্ল্যাটে টেনে-হিঁচড়ে নিয়ে যায় প্রতিবেশী অলোক কুমার। শিশুটির হাত-পা-মুখ বেঁধে যৌন নির্যাতন চালানো হয়। তার পর শিশুটির গলা কেটে খুন করা হয়। রবিবার সন্ধেয় ফ্ল্যাট থেকে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এর পরই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে।

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...