Thursday, June 18, 2026

রাস্তার কুকুরদের সঙ্গে নি*ষ্ঠুর আচরণ মানা যায়না! জানাল বম্বে হাইকোর্ট

Date:

Share post:

রাস্তার কুকুরের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার মানা যায় না। জানিয়ে দিল বম্বে হাইকোর্ট।পথকুকুরদের নিয়ে এক মামলার শুনানিতে আদালত জানায়, রাস্তার কুকুরদের ঘৃণা করা বা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা সভ্য সমাজের কোনও ব্যক্তির কাছ থেকে মানা যায় না। এটা সাংবিধানিক নিয়মের পরিপন্থী।
এর পাশাপাশি রাস্তার কুকুরদের যাঁরা যত্ন করছেন তাদেরকেও আটকানো কোনওভাবেই উচিত নয় বলে জানান বিচারপতি।

ঘটনার সূত্রপাত মুম্বইয়ের একটি আবাসনের এক আবাসিক পথ কুকুরকে খেতে দেওয়া নিয়ে। এই নিয়ে আবাসনের অন্যান্যদের সঙ্গে ঝামেলা বাঁধে ওই আবাসিকের। বিবাদ এতটাই চরমে ওঠে যে জল আদালত পর্যন্ত পৌঁছয় ।

জানা গেছে, ওই আবাসিকের নাম পারমিতা পুরথন। তিনি পশুপ্রেমী বলেই পরিচিত। ১৮টি রাস্তার কুকুরকে প্রতিপালন করেন। তিনি তাঁর আবাসনে পথ কুকুরদের দেখাশোনা করতেন। তিনিই এই মামলাটি করেছিলেন। তাঁর দাবি, তাঁকে কুকুরদের খাওয়ানোর ক্ষেত্রে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। এমনকী কুকুরদের খেতে দেওয়ার জন্য একটি জায়গা নির্দিষ্ট করেছিলেন। কিন্তু সেখানেও বাধা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার বিচারপতি জিএস কুলকার্নি ও আরএন লাদ্ধার ডিভিশন বেঞ্চ আবাসিকের ম্যানেজিং ডিরেক্টরকে বিবাদ নিজেদের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার নির্দেশ দেন।পাশাপাশি তিনি বলেন, পথ কুকুরদেরও প্রাণ আছে। ওরাও সমাজের অংশ। তাদেরও যত্ন নিতে হবে।

মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি কুকুরপ্রেমীদের প্রসঙ্গ টেনে আনেন।তিনি বলেন, আদালতের আইনজীবী ও বিচারপতিরাও হাইকোর্ট বিল্ডিং চত্বরে অনেক সময় পথকুকুর ও বিড়ালদের দেখভাল করেন। বিচারপতি কুলকার্নি এও বলেন, হাইকোর্ট চত্বরে আপনি একটু ঘুরে দেখুন। দেখবেন কত বিড়াল ঘুরে বেড়াচ্ছে। মাঝেমধ্যে আবার ডায়াসেও চলে আসে। ওদের আপনি যেকোনও জায়গায় সরিয়ে দিন। আবার ঠিক ফিরে আসবে তারা।

সেইসঙ্গে বিচারপতি কুকুরপ্রেমীদের প্রসঙ্গ টেনে এক বিচারপতির উদাহরণ দিয়ে বলেন, এখানে একজন বিচারপতি ছিলেন যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি কুকুরদের জন্য নিয়ম করে বিস্কুট নিয়ে আসতেন।কুকুরদের খাওয়াতেন। কুকুররাও তাঁর পেছনে পেছনে যেত।

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...