Friday, April 3, 2026

প্রাথমিকে নিয়োগ দুর্নী*তি মামলায় তদ*ন্ত করতে পারবে না ED-CBI, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment) মামলায় তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা ইডি – সিবিআই (ED- CBI)। হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। সঞ্জয় কুমার (Sanjay Kumar) ও দীনেশ মহেশ্বরীর (Dinesh Maheswari) বেঞ্চ এই সিদ্ধান্ত জানিয়েছে।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডিকের যৌথভাবে তদন্ত করা নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালে টেটের মেধাতালিকায় যাদের নাম ছিল, তাঁরা ২০২০ সালে চাকরি পান। কিন্তু নিয়ম মেনে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে কিনা তা নিয়ে তদন্তে নামে ইডি ও সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মানিক ভট্টাচার্য এবং এসএসসি। সেই মামলার রায় ঘোষণায় বুধবার সঞ্জয় কুমার ও দীনেশ মহেশ্বরীর বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয়। ফলে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত কোনও রকম তদন্ত করতে পারবে না ED-CBI আধিকারিকরা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...