Friday, April 3, 2026

বুধেই কর্ণাটকে বিধানসভার দিন ঘোষণা

Date:

Share post:

কর্ণাটকে বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বুধবার সাংবাদিক বৈঠক করে সকাল সাড়ে ১১টা নাগাদ নির্বাচনের দিন ঘোষণা করা হবে। আগামী ২৪ মে কর্ণাটক বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে। তার আগে আজ ২২৪ আসনের নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে।

আরও পড়ুন:তিলজলাকাণ্ডে রাজনৈতিক অ*ভিসন্ধি নেই তো? উঠছে প্রশ্ন

আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে কংগ্রেস, জেডিএস-ও। ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফার ১২৪টি এবং ৯৩ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আগেরবার বিধানসভা ভোটে ১১৯টি আসন একা জিতেছিল বিজেপি।


বিগত কয়েক বছর ধরেই কর্ণাটকে দুর্নীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। অন্যদিকে, সংরক্ষণ ঘিরে ক্ষমতাসীন বাসবরাজ বোম্মাই সরকারের নতুন পদক্ষেপকে ঘিরে দ্বিতীয় বার কর্ণাটক জয়ের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির।ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে হেভিওয়েট বিজেপি নেতারা নির্বাচনী প্রচার শুরু করেছেন।পিছিয়ে নেই কংগ্রেসও। বিজেপির দুর্নীতিকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে নেমেছে তারা।

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...