Wednesday, June 24, 2026

আসানসোলে নি*খোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ক্ষ*তবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চা*ঞ্চল্য

Date:

Share post:

শেষমেশ উদ্ধার হল নিখোঁজ আদিবাসী ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে আসানসোলের হীরাপুরে।মৃতার বাবার অভিযোগ, খুন করা হয়েছে তাঁর মেয়েকে। তাই অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা।

আরও পড়ুন:কালীঘাটে পুজো দিলেন নাইট অধিনায়ক, ক্রীড়ামন্ত্রীকে নতুন জার্সি উপহার কেকেআরের

পুলিশ সূত্রের খবর, আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকার বাসিন্দা ওই ছাত্রী। বয়স ২২ বছর। পরিবারসূত্রে খবর, গত সোমবার বাড়ি থেকে শেষবারের মতো বের হয়েছিলেন ওই ছাত্রী। তারপর আর বাড়ি ফেরেননি। মেয়ে বাড়ি না ফেরায় চারিদিকে খোঁজ নেন পরিবারের সদস্যরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হন মৃতার বাবা।


পুলিশ খোঁজাখুজি করতেই খবর পান, নিউডাউন থানার ১২ নম্বর রাস্তার ধারে এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে। এরপর মঙ্গলবার রাতে ওই ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃতার বাবার দাবি, প্রতিহিংসার জেরেই খুন করা হয়েছে তাঁর মেয়েকে। শীঘ্রই খুনের কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...