Saturday, April 4, 2026

লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস

Date:

Share post:

‘মোদি পদবি’ নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর(Rahul Gandhi) ২ বছরের শাস্তি ও সাংসদ পদ খারিজের ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি। এহেন পরিস্থিতির মাঝেই এবার লোকসভার স্পিকার ওম বিড়লার(Speaker Om Birla) বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিল কংগ্রেস(Congress)। কংগ্রেসের এহেন পদক্ষেপে তাদের সঙ্গ দিতে চলেছে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা পেশ করবে কংগ্রেস।

সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সম্প্রতি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। স্পিকার ওম বিড়লার বিরোধীদের অভিযোগ, আদানি ইস্যুতে বিরোধী দলের সাংসদদের কথা বলার সুযোগ দিচ্ছেন না তিনি। যার জেরেই বিড়লার বিরুদ্ধে আগামী সপ্তাহে আনা হবে অনাস্থা প্রস্তাব। উল্লেখ্য, সংসদে অনাস্থা প্রস্তাব আনতে গেলে নিয়ম অনুযায়ী অন্তত এই পদক্ষেপে ৫০ জন সাংসদের সমর্থন লাগে। তাহলেই এই প্রস্তাব পরবর্তী প্রক্রিয়ার জন্য গৃহীত হয় সংসদে। কংগ্রেসের ৫০ জন সাংসদ না থাকলেও হাত শিবিরের দাবি, কংগ্রেসের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির সমর্থন রয়েছে এই অনাস্থা প্রস্তাবে। ফলে লোকসভায় স্পিকারের বিরুদ্ধে যে এই প্রস্তাব গৃহীত হবে তা বলাই যায়।

এদিকে বুধবারও সংসদ অধিবেশন শুরু হওয়ার পর দফায় দফায় বিরোধীদের বিক্ষোভে মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ। বিরোধীরা শ্লোগান তোলে আদানি মামলায় সংসদীয় কমিটি গঠন করে তদন্ত হোক। বিরোধীদের বিক্ষোভের দু’দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা ও লোকসভা। দুই কক্ষেই পরবর্তী অধিবেশন শুরু হবে ৩ এপ্রিল সকাল ১১ টায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...