Monday, June 8, 2026

রাহুলের শাস্তি হলে মোদি-শুভেন্দুকে ছাড় কেন? প্রশ্ন তুলে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার বিরোধিতা করলেও কোনও সম্প্রদায়কে আঘাত করা সমর্থন করেন না। সেই কারণেই কংগ্রেস নেতার মন্তব্যকে সমর্থন করে না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশে রাহুল বিরুদ্ধে আদালতের রায়কে সামনে রেখে নরেন্দ্র মোদি (Naredra Modi ) ও শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) মন্তব্যের বিরুদ্ধে তুমুল আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নরেন্দ্র মোদি, নীরব মোদি, ললিত মোদি-কে এক সারিতে বসিয়ে আক্রমণ করেছিলেন। এই কারণে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সাজা ঘোষণা করে সুরাট আদালত। খারিজ হয় রাহুলের সাংসদ পদ। এই পরিস্থিতিতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে প্রায় সব কেন্দ্র-বিরোধী দল। রাহুলের সাংসদপদ খারিজের বিরোধিতা করেছে তৃণমূলও। এদিনর মঞ্চ থেকে মোদি সরকারে বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়ে সেই বিষয়টি উত্থাপন করেন অভিষেক। যদিও তিনি বলেন, কোনও সম্প্রদায়কে আক্রমণ করা সমর্থন করেন না তিনি। কিন্তু মোদি সম্প্রদায়কে আঘাত করার জন্য যদি শাস্তি হয়, তাহলে ২০২১-এর বিধানসভা নির্বাচনী প্রচার বাংলায় এসে প্রধানমন্ত্রী ”দিদি ও দিদি” বলে ব্যঙ্গ করায় তাঁর পদ খারিজ হবে না কেন! তিনি তো মহিলাদের সম্মানে আঘাত করেছেন। আদিবাসী মন্ত্রী বীরবাহা হাঁসদাকে জুতার তলায় রাখি বলার জন্য কেন বিরোধী দলনেতার কেন ২ বছরের জেল হবে না? সুরাট আদালতের রায়কে সামনে রেখে এই বিষয়ে আইনি লড়াই করার জন্য তৃণমূলের লিগাল সেলকে বলেন অভিষেক।

রাহুলের সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সরব হয়েও কোনও সম্প্রদায়কে আঘাত করা যে তিনি বরাদস্ত করেন না, তা স্পষ্ট করে দেন অভিষেক। পাশাপাশি, বিজেপি চালেই তাঁদের নেতা-মন্ত্রীদের মাত দেওয়ার পরিকল্পনা সাজিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...