Friday, June 26, 2026

মোদি ম্যাজিক শেষ! কর্নাটকে গোহারা হারতে চলেছে বিজেপি, বলছে সমীক্ষা

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনের(Loksava Election) আগে অশনি সঙ্কেত গেরুয়া শিবিরের জন্য। আসন্ন কর্নাটক(Karnatak) বিধানসভা নির্বাচনে গোহারা হারতে চলেছে বিজেপি(BJP)। এমনটাই দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা। পাশাপাশি তাদের দাবি কর্নাটকে এবার ক্ষমতায় ফিরে আসতে চলেছে কংগ্রেস(Congress)। কার্যত গোটা দেশে হাত শিবিরের যখন বেহাল অবস্থা ঠিক সেই সময়ে এই পূর্বাভাস নিশ্চিতভাবে অক্সিজেন তাদের জন্য।

ABP-C Voter সমীক্ষা অনুযায়ী, ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় এবার একাই কংগ্রেস পেতে পারে ১১৫-১২৭ টি আসন। অর্থাৎ একক ক্ষমতায় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে কংগ্রেস। অন্যদিকে বর্তমানে শাসকের আসনে বসে থাকা বিজেপি এই রাজ্যে এবার পেতে পারে বড়জোর ৬৮ থেকে ৮০ টি আসন। জেডিএসের কপালে শিকে ছিড়তে পারে ২৩ থেকে ৩৫টি আসন। ফলে সমীক্ষা অনুযায়ী এবার কর্নাটকে কোনওভাবেই বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই কর্নাটকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চুড়ান্ত আকার ধারণ করেছিল। ফলে আসন্ন নির্বাচনে এই রাজ্যে বিজেপির হারের সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর পাশাপাশি এখানে দুর্নীতির অভিযোগে বিদ্ধ বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। তাঁকে ৪০ শতাংশ কমিশনের মুখ্যমন্ত্রী বলে বারবার তোপ দেগেছে কংগ্রেস। দক্ষিণের এই একটি রাজ্যে বর্তমানে শক্তিশালী বিজেপি। ফলে কর্নাটকে যদি বিজেপি হারে সেক্ষেত্রে দক্ষিন থেকে পুরোপুরি নির্মুল হয়ে যাবে গেরুয়া শিবির। যা ২৪-এর নির্বাচনের আগে বিজেপির জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...