Tuesday, June 23, 2026

জামিয়া আন্দোলনে অভিযুক্ত শারজিল-সহ ১১ জনের মুক্তির নির্দেশ বাতিল দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

ছাত্র আন্দোলনের নেতা শারজিল ইমাম এবং অন্যদের ২০১৯ সালের জামিয়া হিংসা মামলা থেকে নিষ্কৃতি দিয়েছিল দিল্লির একটি আদালত। সেই রায় বাতিল করল দিল্লি হাইকোর্টের নিম্ন আদালত।

আরও পড়ুন:‘জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি’:বি*স্ফোরক কুন্তল ঘোষ

বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালীন হিংসার ঘটনায় এগারোটি ভিডিও ক্লিপ, ২৪জন সাক্ষীর বিবৃতি এবং বেশ কিছু ফেসবুক পোস্ট দিল্লি আদালতে পেশ করে পুলিশ।এরপরই শারজিল-সহ ১০জন অভিযুক্তের নিম্ন আদালতের মুক্তির নির্দেশ বাতিল করে উচ্চ আদালত। আদালতের পর্যবেক্ষণ, সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ চলাকালীন শারজিল এবং বাকি ১০ অভিযুক্তরা হিংসার আশ্রয় নিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি শারজিলদের খালাস দেওয়ার সময় রায়ে বিচারক স্বরনা কান্তা লিখেছিলেন, “ভিন্নমত পোষণ করা মতপ্রকাশের অধিকারেরই সম্প্রসারিত রূপ।” রায়ে আরও বলা হয়েছিল, পুলিশ শারজিলদের বলির পাঁঠা করেছিল।

এরপরই ছাত্র আন্দোলনের নেতা সহ ১০ জনকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল দিল্লি পুলিশ। মঙ্গলবার বিচারপতি শর্মার পর্যবেক্ষণ, ভিডিও ক্লিপ এবং সাক্ষীদের জবানবন্দিতে প্রমাণিত যে ১১ অভিযুক্ত বিক্ষোভ চালকালীন হিংসার আশ্রয় নিয়েছিলেন। জামিয়ায় বেআইনি সমাবেশ এবং দাঙ্গায় অভিযোগ তোলা যায় অভিযুক্তদের বিরুদ্ধে। আদালত আরও বলে, “একাধিক ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, পুলিশ প্রতিবাদীদের প্রতিবাদ দেখাতে বারণ করেনি। বরং শান্তিপূর্ণ প্রতিবাদের পরামর্শ দিয়েছিল।” বিচারপতির আরও যুক্তি, যে অঞ্চলে ১৪৪ ধারা জারি রয়েছে সেখানে আইন অনুযায়ী সমাবেশ রুখতে বাধ্য ছিল পুলিশ। এরপরেই শারজিল-সহ ১০ অভিযুক্তের নিম্ন আদালেতর মুক্তির নির্দেশ বাতিল করে দেয় দিল্লি হাই কোর্ট।

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...