Saturday, May 23, 2026

‘জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি’:বি*স্ফোরক কুন্তল ঘোষ

Date:

Share post:

বুধবার শহিদ মিনারের সভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যাবহার’ নিয়ে সুর চড়িয়েছিলেন। সভায় বক্তৃতা করতে গিয়ে সিবিআই এবং ইডি প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁর নাম নিলেই মদন মিত্র এবং কুণাল ঘোষকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল সিবিআই।

আরও পড়ুন:মমতার ধর্না মঞ্চ থেকেও গর্জে উঠলেন অভিষেক, নিশানায় CPM-BJP-বিচারপতি

বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশের আগে অভিষেকের সেই দাবিতেই সিলমোহর দিলেন কুন্তল ঘোষ।তাঁর দাবি, “কেন্দ্রীয় এজেন্সি জোর করে বলপূর্বক নেতাদের নাম বলানোর চেষ্টা করছে।’’
এদিন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ বলেন, “আমায় নেতাদের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। চেষ্টা হচ্ছে যাতে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলি।”সেইসঙ্গে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বললে আমাদের বুক চওড়া হয়। কিন্তু ওঁর নাম করতেই চাপ দেওয়া হচ্ছে।


কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও একাধিকবার তুলেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।অভিষেকও বুধবার একই অভিযোগে সুর চড়ান। তার ঠিক চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কুন্তলের বিস্ফোরক দাবি নিয়ে স্বাভাবিকভাবে সর্বত্র জোর হইচই শুরু হয়েছে। যদিও রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, কুন্তল ঘোষ এসব মন্তব্য করে অযথা বিভ্রান্ত করার চেষ্টা করছে।

 

 

Related articles

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...