Monday, April 6, 2026

নাম নিয়ে চোর অপবাদ: রাহুলের বিরুদ্ধে ব্রিটেনে মামলার হুঁশিয়ারি ললিত মোদির

Date:

Share post:

মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে শাস্তি ও সাংসদ পদ ইতিমধ্যেই খারিজ হয়েছে কংগ্রেস(Congress) নেতারা রাহুল গান্ধী(Rahul Gandhi)। তবে অস্বস্তি এখনো কাটছে না সোনিয়া তনয়ের। ‘পলাতক’ প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদিকে(Lalit Modi) উদ্দেশ্য করে রাহুলের চোর মন্তব্যের জন্য এবার রাহুলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন ললিত। সঙ্গে তার দাবি রাহুল অন্যায় ভাবে তাকে চোর বলছেন। তিনি যে চুরি করেছেন এমন কোন প্রমাণ কোথাও কেউ দিতে পারেনি।

এ প্রসঙ্গে ললিত মোদি জানিয়েছেন, “শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে আমার নামে যা খুশি তাই বলছেন রাহুল। আজ পর্যন্ত আমার বিরুদ্ধে এক পয়সার দুর্নীতি প্রমাণ হয়নি। গত ১৫ বছরে একটা টাকাও নেইনি আমি।” ললিত আরো বলেন, “রাহুল গান্ধী ও তার সঙ্গীরা হয় সবটা জানেন না, না হলে প্রতিহিংসা পরায়ণ। যে অভিযোগ রাহুল করেছেন তার উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। রাহুলের বিরুদ্ধে ব্রিটেনের আদালতে মামলা করব আমি। আমি নিশ্চিত রাহুল আবার নিজেকে প্রমাণ করবেন তিনি কতটা বোকা।” বিজেপি নেতাদের সুরেই ললিতকে বলতে শোনা গিয়েছে, “গান্ধী পরিবারের সদস্যরা মনে করেন, তাঁরাই একমাত্র এই দেশে রাজত্ব করতে পারেন।” একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, দেশের জনতাকে বোকা বানানো বন্ধ হোক। ভারত সরকারের সঙ্গে সমঝোতা হলেই দ্রুত দেশে ফিরবেন বলেও হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক জনসভায় রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেছিলেন, নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি (Narendra Modi), সব চোরেদের পদবি মোদি কেন হয়? রাহুলের সেই মন্তব্যের জন্য প্রথমে আদালতে ২ বছরের সাজা এবং বর্তমানে সাংসদ পদ খারিজ হয়েছে রাহুলের। এই পরিস্থিতিতে এতদিন চুপ থাকার পর এবার রাহুলের বিরুদ্ধে মাঠে নামলেন পলাতক ললিত মোদি। তবে ললিত মোদি নিজেকে নির্দোষ বলে দাবি করলেও তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। এমনকি দেশের বিচার ব্যবস্থা থেকে বাঁচতে ভারত ছেড়ে পালিয়ে গিয়েছেন ললিত।

Related articles

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...