Friday, April 24, 2026

ভিক্ষা করে হলেও স্ত্রীর খোরপোশের দায়িত্ব নিতে হবে স্বামীকেই, বড় সিদ্ধান্ত হাই কোর্টের

Date:

Share post:

বিবাহ বিচ্ছেদের (Divorce) পরও স্ত্রীকে দেখার দায়িত্ব স্বামীর। যদি স্বামী ভিখারি হন সেক্ষেত্রেও মিলবে না রেহাই। সম্প্রতি এক বিবাহ বিচ্ছেদ মামলায় এমনই পর্যবেক্ষণ পাঞ্জাব (Punjab) ও হরিয়ানা হাই কোর্টের (Hariana High Court)। জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের পর সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক তরুণী। এরপরই নিম্ন আদালত জানিয়ে দেয় প্রতি মাসে ৫ হাজার টাকা করে খোরপোশ দিতেই হবে স্বামীকে। কিন্তু খোরপোশের কথা শুনেই বেঁকে বসেন স্বামী। তিনি সাফ জানান, স্ত্রীকে ভবিষ্যতে কোনওরকম খোরপোশ দিতে পারবেন না। আর এরপরই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট মামলা খারিজ করে সাফ জানিয়ে দেয় তেমন হলে ভিক্ষা করেও খোরপোশ দিতেই হবে স্বামীকে।

উল্লেখ্য, পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট সূত্রে খবর, দিন কয়েক আগেই নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে খোরপোশের দাবি জানান এক তরুণী। স্বামীর কাছে মাসে ১৫ হাজার টাকা খোরপোশের দাবি জানান তরুণী। একইসঙ্গে মামলার খরচ হিসেবে অতিরিক্ত ১১ টাকাও দাবি করেন তিনি। এরপরই নিম্ন আদালতের বিচারক যুবকের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করে মাসে ৫ হাজার টাকা খোরপোশ নির্ধারণ করেন। পাশাপাশি জানানো হয় মামলার খরচের জন্যও ৫,৫০০ টাকা দিতে হবে স্বামীকে। কিন্তু এরপরই বেঁকে বসেন স্বামী। সাফ জানিয়ে দেন তাঁর পক্ষে প্রতিমাসে স্ত্রীকে এত টাকা খোরপোশ দেওয়া সম্ভব নয়।

এরপরই রায়ের বিরোধিতা করে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী। যদিও যুবকের সেই দাবি কার্যত খারিজ করে দেন বিচারপতি। বিচারপতির সাফ জবাব, স্ত্রীর দেখভাল করা প্রত্যেক স্বামীর নৈতিক কর্তব্য। পেশায় ভিখারি হলেও স্ত্রীর জন্য এই কাজ করতেই হবে যুবককে। বর্তমান বাজারে খোরপোশের জন্য এই অর্থ একেবারেই বেশি নয় বলে সাফ জানিয়েছে হাই কোর্ট।

 

 

 

Related articles

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...