Wednesday, June 24, 2026

ত্রিপুরা বিধানসভায় কী কাণ্ড ! অশা*লীন ছবিতে মজে বিজেপি বিধায়ক

Date:

Share post:

বিধানসভায় বিড়ম্বনা, মুঠোফোনে মন ডুবেছে বিধায়কের। তবে নজরে নীল ছবি। এবার ভাইরাল বিজেপির যাদবলাল (Yadavlal Nath)। রামনবমীতে বিজেপি বিধায়কের (BJP MLA) এহেন কাণ্ড প্রকাশ্যে আসতেই ছি ছি পড়ে গেছে। ত্রিপুরা বিধানসভায় (Tripura Assembly) বসে নীল ছবিতে মগ্ন বিজেপি বিধায়ক। এই দৃশ্য লেন্সবন্দি হতে বেশি সময় নেয়নি। ত্রিপুরার বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ (Yadavlal Nath) যেভাবে অধিবেশন কক্ষে পর্ন ছবি দেখতে ব্যস্ত তাতে সুস্থ সংস্কৃতির বুলি আওড়ানো পদ্ম শিবিরের নেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিধানসভা অধিবেশন কক্ষে রাজ্যের বড় বড় সিদ্ধান্ত গৃহীত হয়। অথচ সেখানে চূড়ান্ত ক্যাজুয়াল বিজেপি বিধায়ক ! শুধু তাই নয় একমনে ফোনের দিকে চোখ আটকে গেছে তাঁর। কারণ কী? ত্রিপুরার বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ তখন নীল ছবি দেখতে ব্যস্ত। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। এই নিয়ে অভিযুক্ত বিধায়কের কোনও মন্তব্য না পাওয়া গেলেও সূত্রের খবর বিজেপির উপর মহল থেকে তাঁর কাছে জবাবদিহিচাওয়া হয়েছে।

উল্লেখ্য আগে সিপিএম দলের সক্রিয় কর্মী হলেও ২০১৮ সালে যাদবলাল বিজেপিতে যোগ দেন। যদিও সেবারে লাল দলের বিরুদ্ধে জয়লাভ করতে পারেননি বিজেপির এই ‘লাল’। তবে ২০২৩-এর বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে বাগবাসা থেকে জয়লাভ করেন তিনি। বিধানসভায় নীল ছবি দেখার অভিযোগ বিজেপি বিধায়কদের ক্ষেত্রে আগেও ঘটেছে।২০১২ সালে কর্নাটকের বিজেপি সরকারের দুই মন্ত্রী তর্কবিতর্কে অংশ নেওয়ার কাজ না করে নীলছবি দেখতে গিয়ে ধরা পড়েন। তখন অভিযুক্ত মন্ত্রী লক্ষ্মণ সাভাদি দাবি করেছিলেন, মনোরঞ্জন নয় বরং তিনি শিক্ষা সংক্রান্ত কারণে ওই ভিডিয়ো দেখছিলেন। তাঁর জুড়িদার ছিলেন সিসি পাটিল। এবার কাঠগড়ায় যাদবলাল। এখন ভারতীয় জনতা পার্টি কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...