Saturday, June 20, 2026

সোশ্যাল মিডিয়ার নে.শাই কাল! আ.ত্মঘাতী নাবালিকা ‘রিলস কুইন’

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভয়ানক আসক্তি। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে তা হয়তো টের পায়নি কেউই। রিলস-এর (Reels) নেশায় মর্মান্তিক পরিণতি এক নাবালিকার। সম্প্রতি এমনই মর্মান্তিক ঘটনা ঘটল তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুর জেলায়। স্থানীয় সূত্রে খবর, সারাদিন ধরে রিলসে ডুবে থাকত চতুর্থ শ্রেণীর নাবালিকা প্রতীক্ষা। বাবা সারাদিন লেখাপড়ার কথা বললেও কোনও কাজ হয়নি। নিজের মর্জি মতো সারাদিন রিলস বানাতেই ব্যস্ত থাকত প্রতীক্ষা। কিন্তু গত সোমবার বাবা পড়তে বসার জন্য জোর করতেই চরম রাস্তা বেছে নিল নাবালিকা।

গত ৬ মাসে প্রায় ৭০ টি রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন নাবালিকা। এমনকি প্রতিবেশী ও বন্ধুরা নাকি প্রতীক্ষাকে রিলস কুইন নামে ডাকত। কিন্তু পরিস্থিতি পুরোটাই বদলে যায় সোমবার। জানা গিয়েছে, প্রতীক্ষার বাবা তাকে বাইরে খেলতে দেখে বাড়িতে গিয়ে লেখাপড়ার কথা বলে। এরপরই মেয়েকে ঘরে তালা বন্ধ করে বাবা বাইকে তেল ভরাতে বাইরে চলে যান। রাত ৮ টা ১৫ নাগাদ বাড়িতে ফিরে আসেন তিনি। তবে অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি প্রতীক্ষা। শেষমেশ মেয়ের কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির জানলা ভেঙে ঘরে ঢোকেন ওই ব্যক্তি। এরপর ঘরে ঢুকেই মাথায় হাত। ঘরে ঢুকেই মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি।

তবে তখনও প্রাণে বেঁচে ছিল প্রতীক্ষা। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পরই সেখানে নাবালিকার মৃত্যু হয় বলে জানিয়ে দেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া।

 

 

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...