Thursday, June 25, 2026

বিধায়ক তাপস সাহা মামলায় আদালতে হলফনামা দেবে রাজ্য

Date:

Share post:

তেহট্টর বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় কেন গ্রেফতার করা হয়নি তাপস সাহাকে? কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি তাপস সাহাকে? হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে । এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ।ঘটনায় মামলার কেস ডায়েরিও চেয়েছেন বিচারপতি মান্থা। আগামী ১০ এপ্রিল ওই মামলার পরবর্তী শুনানি। তবে এই সময়ের মধ্যে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা। এমনই নির্দেশ দিয়েছে আদালত।

ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত তাপস সাহাকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযোগ, নির্দিষ্ট সময়ে চার্জশিট না দেওয়ায় নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যান ধৃত তিন ব্যক্তি। নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই, এখানেও অভিযোগ একই। তাই আদালতের পর্যবেক্ষণ, একই বিষয়ে দুটি তদন্তকারী সংস্থা তদন্ত করলে তদন্তপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। অভিযোগ, ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণা করেছেন বিধায়ক তাপস সাহা। এই অভিযোগে দায়ের হয় মামলা।

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...