Sunday, June 28, 2026

দিল্লি দলের নতুন দায়িত্ব পেয়ে কী বললেন অক্ষর?

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৩। প্রথম ম‍্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর প্রস্তুতিতে ব‍্যস্ত সব দল। আসন্ন আইপিএল-এ দিল্লি ক‍্যাপিটালসের হয় নতুন দায়িত্ব পেয়েছেন অক্ষর প‍্যাটেল। দলের সহ-অধিনায়ক তিনি। দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছসিত অক্ষর। বললেন, কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন তিনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সেখানে তিনি বলেন,”আমার মনে হয়, এই দায়িত্ব দেওয়া মানে দলে আমি এখন অভিজ্ঞদের দলে পড়ি। দলের জন্য এতদিন যা করেছি তারই পুরস্কার পেয়েছি। কঠিন পরিশ্রম করেছি বলেই দল আমার উপর ভরসা দেখিয়েছে। নতুন ভূমিকায় নামার জন্য উত্তেজিত হয়ে পড়েছি।”

আসন্ন মরশুমে দল ভালো ফল পাবে বলে করছেন অক্ষর। তিনি বলেন,” আমাদের দল প্রায় একই রয়েছে। ৩-৪ বছর ধরে খুব একটা বদল হয়নি। সবাই সবাইকে ভালোভাবে চেনে। সেটা আমাদের একটা বড় শক্তি।”

নতুন অধিনায়ক ডেভিড ওয়ার্নকে নিয়ে অক্ষর বলেন,” ওয়ার্নার খুব ভাল ক্রিকেটার। ওকে সবরকম ভাবে সাহায্য করার চেষ্টা করব। সেই সঙ্গে এতবছর পরে আবার ফিরোজ শাহ কোটলায় খেলব। দিল্লির মানুষের সমর্থন পাব। সব মিলিয়ে ভাল ফল করার বিষয়ে আমরা আশাবাদী।”

আরও পড়ুন:আইপিএল শুরুর আগেই জোড়া ধাক্কা আরসিবি শিবিরে, প্রথম ম‍্যাচে নেই এই ক্রিকেটার, অর্ধেক মুরশুম নেই হ্যাজেলউড


 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...