Monday, April 6, 2026

“বিজেপির দা*ঙ্গাবাজি ফর্মুলা ফের চালু হয়েছে”, কাজিপাড়া নিয়ে বি*স্ফোরক অভিষেক

Date:

Share post:

রেড রোডের (Red Road)ধর্না মঞ্চ থেকে যেমন আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM), ঠিক তেমনটাই ঘটল। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হাওড়ার শিবপুরের কাজিপাড়া। সমাজ বিরোধী ও দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকান-গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ পাথরবাজির মতো গুরুতর অভিযোগও রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিজেপির প্ররোচনাতেই এমন ঘটনা ঘটেছে গুরুতর অভিযোগ করা হয়েছে হয়েছে শাসক দল তৃণমূলের তরফে।

এমন ঘটনার নিন্দা করে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কাজিপাড়া কাণ্ড নিয়ে টুইটে অভিষেক লিখেছেন, “বিজেপির দাঙ্গাবাজি ফর্মুলা আবার চালু হয়েছে। সম্প্রদায়কে একে অপরের বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে। হিংসা ছড়াতে অস্ত্রের জোগান দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য। বিজেপির প্লেবুক থেকে একটি ক্লাসিক অপবিত্র ব্লুপ্রিন্ট!”

একই ইস্যুতে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ট্যুইটারে তৃণমূল মুখপাত্র লেখেন, “রামনবমীতে রিভলবার! বিজেপি করছে কী!!! বাংলাকে অশান্ত করার এত চেষ্টা। এগুলোকে খুঁজে গ্রেফতার করা হোক।”

 

Related articles

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...