Thursday, June 11, 2026

দলে নেই বুমরাহ, পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। চোটের কারণে আইপিএল-এ নেই যশপ্রীত বুমরাহ। আর এদিন বুমরাহ-এর পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স। বুমরাহের জায়গায় এলেন ভারতীয় পেসার সন্দীপ ওয়ারিয়র। এতদিন ঘোষণা না করলেও আইপিএল শুরুর দিন যশপ্রীত বুমরাহর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল মুম্বই কর্তৃপক্ষ।

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন ওয়ারিয়র। কলকাতার হয়ে মাত্র পাঁচ ম‍্যাচ খেলেছেন ওয়ারিয়র। ২০১৯-২০২১ সাল অবধি কলকাতা দলে ছিলেন ওয়ারিয়র। তবে আরসিবির হয়ে কোন ম‍্যাচ খেলেননি তিনি।

আগামী ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন:নিউজিল্যান্ডের কাছে হার, একদিনের বিশ্বকাপে বিপাকে লঙ্কানরা

 

Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...