Monday, April 6, 2026

জিডি বিড়লা কাণ্ডে দুই শিক্ষককে যাবজ্জীবন কারা*দণ্ড

Date:

Share post:

স্কুল ক্যাম্পাসের মধ্যেই চার বছরের শিশু কন্যার উপর যৌ*ন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে দুই জিডি বিড়লা স্কুলের (GD Birla School)দুই শিক্ষকের বিরুদ্ধে। এরপর তাঁদের অভিযুক্ত ঘোষণা করার পর ৩১ মার্চ সাজা ঘোষণার সিদ্ধান্ত নেয় আলিপুর পকসো আদালত (Alipore Court)। সেইমতো আজ মামলার শুনানিতে অভিযুক্ত দুই শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস জেলের সাজা ঘোষণা করল আদালত। আলিপুর পকসো আদালতের (Alipore Court) বিচারপতি মানসরঞ্জন সান্যাল শুক্রবার এই রায় ঘোষণা করেন।

২০১৭ সালের ৩০ নভেম্বর স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল কলকাতা। জি ডি বিড়লা স্কুলের অভিভাবকরা স্কুলের গেটের সামনেই বিক্ষোভ দেখান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। সুবিচার পেতে কেটে গেছে প্রায় ৬ বছর। অবশেষে হাসি ফুটেছে নির্যাতিতার পরিবারের মুখে। অভিযুক্ত দুই শারীরশিক্ষার শিক্ষক মহম্মদ মফিজুদ্দিন ও অভিষেক রায়কে পুলিশ গ্রেফতার করার পর অবশেষে গত ২৯ মার্চ দুই অভিযুক্তকে নাবালিকা নিগ্রহে দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। এদিন বিচারক জানান, শুধু দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডই নয় পাশাপাশি নিগৃহীত শিশুটিকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণও দিতে হবে।

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...