Monday, April 13, 2026

ধেয়ে আসছে সৌর ঝড়, বড় বি*পদের মুখে এশিয়া !

Date:

Share post:

শক্তিশালী সৌর ঝড়ের (Solar Flair) সতর্কবার্তা জারি, এশিয়া (Asia)জুড়ে ব্ল্যাক আউটের আশঙ্কা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) সূর্যের গায়ে একটি কালো গর্ত দেখা গেছে বলে আগেই জানিয়েছিল। এর নাম দেওয়া হয়েছে করোনল হোল (Coronal Hole)। বিজ্ঞানীরা বলছেন এই গর্তের জেরে সূর্যের একটা অংশ কার্যত ভ্যানিশ হয়ে গেছে। আর এই ঘটনায় সৌর ঝড় (Solar Strom)সৃষ্টির মতো অবস্থা তৈরি হয়েছে যা প্রতি ঘণ্টায় ২.৯ মিলিয়ন বেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই গর্ত পৃথিবীর তুলনায় প্রায় ২০ গুণ বড়। এই ঝড় আজ অর্থাৎ শুক্রবার পৃথিবীতে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাব পড়বে এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে।

দ্রুত গতিতে ধেয়ে আসছে সৌর ঝড়। ফ্ল্যায়ার এবং সৌর বিস্ফোরণ রেডিও যোগাযোগ, বৈদ্যুতিক পাওয়ার গ্রিড এবং নেভিগেশন সিগন্যাল (Radio communication, electrical power grids and navigation signals)গভীর ভাবে প্রভাবিত হতে চলেছে। ইতিমধ্যেই সুদূরপ্রসারী প্রভাব চোখে পড়তে শুরু করেছে। আমেরিকার দক্ষিণ প্রান্তে, নিউ মেক্সিকো তো বটেই, অস্ট্রেলিয়া থেকেও রঙিন মেরুজ্যোতি দেখা যাচ্ছে। নাসা বলছে সূর্যের দক্ষিণ গোলার্ধ থেকেই শক্তিশালী সৌরশিখার জন্ম হওয়ায় বায়ুমন্ডলে আয়নে এর মারাত্মক প্রভাব পড়তে চলেছে। যদি শক্তিশালী এই সৌরঝড় আসে তবে সাময়িকভাবে স্যাটেলাইট সিস্টেম, টেলিফোন নেটওয়ার্ক, ইন্টারনেট সমস্ত কিছু অচল হয়ে যাবে, এমনকি বেশকিছু পাওয়ার গ্রিডও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। ক্ষতিকর রেডিয়েশন যেভাবে ছড়িয়ে পড়বে তাতে প্রাণীদেহ রোগে জর্জরিত হতে পারে। ২০২৩ সালের মধ্যে মাত্র তিন মাসেই এই নিয়ে সপ্তম বিস্ফোরণ সৌর মণ্ডলে।

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...