Saturday, April 25, 2026

একমুঠো খাবারের আশায় হুড়োহুড়ি, পাকিস্তানে পদপি.ষ্ট হয়ে মৃত ১১

Date:

Share post:

আর্থিক সংকট(economical crisis) চরম আকার নিয়েছে পাকিস্তানে(Pakistan)। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে খাবার(food) জোটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নাগরিকদের এরই মাঝে বিনামূল্যের খাবার নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১১ জনের। তাদের মধ্যে রয়েছে দুই মহিলা ও শিশু। গুরুতর আহত হয়েছেন আরো ৬০ জন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

জানা গিয়েছে, সম্প্রতি পঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় বিনামূল্য আটা-ময়লা বিলির সময় নাগরিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ১১ বাসিন্দা। এরমধ্যে কয়েকজন শিশুও রয়েছে। পাকিস্তান সরকারের দেওয়া তথ্য অনুসারে, গত কয়েকদিনে দক্ষিণ পঞ্জাবের চারটি জেলায় আটা-ময়দা বিলির লাইনে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। সাহিওয়াল, ভাহাওয়ালপুর, মুজাফফরগড় ছাড়াও ফয়সালাবাদ, জাহানিয়ান এবং মুলতান থেকেও পদপিষ্ট হওয়ার খবর এসেছে। উল্লেখ্য গত কয়েক মাস ধরে পাকিস্তানে অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার নিয়েছে মূল্য বৃদ্ধি এতটাই গুরুতর আকার নিয়েছে যে সাধারণ মানুষের অন্ন সংকুলানই এখন সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ। বিনামূল্যে মৃত্যু ঠেকাতে সরকারের তরফে আটা-ময়দা বিলি করা হচ্ছে। আর সেখানেই ঘটছে এমন দুর্ঘটনা।

এই ইস্যুতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির জোট সরকারের চরম অপদার্থতাই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তাঁরা। অন্যদিক, সমস্যা এড়াতে বেশ কিছু পদক্ষেপ করেছে পঞ্জাবের প্রাদেশিক সরকার। সেখানকার দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মহসিন রাজা নকভি জানিয়েছেন, পদপিষ্টের মতো ঘটনা এড়াতে আটা-ময়লা বিলি কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া, আগামী মাসে ভোর ৬টা থেকে খাদ্যদ্রব্য বিলি করার নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...