Tuesday, April 7, 2026

বড় ধাক্কা গুজরাত শিবিরে, আইপিএল-এ অনিশ্চিত উইলিয়ামসন : রিপোর্ট

Date:

Share post:

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করে গুজরাত টাইটান্স। শুক্রবার প্রথম ম‍্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারায় হার্দিক পান্ডিয়ার দল। তবে এই জয়ের পরই বড় ধাক্কা গুজরাত শিবিরে। সূত্রের খবর, চোটের জন‍্য চলতি আইপিএলে অনিশ্চিত হয়ে পড়লেন গুজরাত টাইটান্সের কিউই তারকা কেন উইলিয়ামসন।

শুক্রবার চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের একটি ওভার বাউন্ডারি লাফিয়ে ধরতে যান উইলিয়ামসন। তখনই হাঁটুতে মারাত্মক চোট পান কিউই তারকা ব্যাটার। চোট পেয়ে মাঠ ছাড়েন কেন। পরে কেন উইলিয়ামসনের পরিবর্তে গুজরাত টাইটান্সের হয়ে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।

জানা যাচ্ছে, স্ক্যান করে দেখা যায় উইলিমসনের হাঁটুর যা অবস্থা তাতে অন্তত কয়েক সপ্তাহ তাঁর খেলার সম্ভাবনা নেই। ফলে প্রথমবার গুজরাত টাইটান্সের জার্সিতে নেমেই অনিশ্চিত হয়ে পড়লেন উইলিয়ামস। গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন। নিলামে ২ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল গুজরাত। যদিও উইলিয়ামসনের চোট নিয়ে গুজরাতের পক্ষ থেকে এখনও কিছু জানান হয়নি।

আরও পড়ুন:আইএসএল-এ প্লে-অফসে ম‍্যাচ ছেড়ে বেড়িয়ে যাওয়ার জন‍্য বিরাট শাস্তি কেরালা ব্লাস্টার্সকে

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...