Tuesday, June 23, 2026

কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষা! NRC চালুর পক্ষে জোর সওয়াল মণিপুরের মুখ্যমন্ত্রীর  

Date:

Share post:

রাজ্যে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এমএসপিসি। এবার এনআরসি (NRC) চালুর পক্ষেই জোর সওয়াল করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী (Chief Minister of Manipur) এন বীরেন সিং (N Biren Singh)। তিনি সাফ জানিয়েছেন, তবে রাজ্যে এনআরসি লাগু করার পিছনে আগে কেন্দ্রীয় সরকারের (Central Government) অনুমোদন প্রয়োজন। আর সেই অনুমতি একবার মিললেই রাজ্যে এনআরসি চালু করতে একবারও ভাববেন না মুখ্যমন্ত্রী। আর মণিপুরের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

উল্লেখ্য, শুক্রবারই ইম্ফলে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। আর সেখানেই সাংবাদিকরা তাঁকে রাজ্যে এনআরসি লাগুর বিষয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরেই মণিপুরের মুখ্যমন্ত্রী সাফ জানান, কোনও রাজ্য নিজে থেকেই এনআরসি চালু করতে পারে না। এর জন্য প্রথমেই কেন্দ্রের অনুমতি প্রয়োজন। আর তা না হলে এনআরসি রাজ্যে লাগু করা সম্ভব নয়। পাশাপাশি প্রবীণ বিজেপি নেতা জানান, ইতিমধ্যে রাজ্যে এমএসপিসি (Manipur State Population Commission) চালু হয়েছে।

অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে শরণার্থীদের শনাক্তকরণ ও তাঁদের রাজ্য থেকে বহিষ্কারের প্রক্রিয়া খুব শীঘ্রই চালু হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, রাজ্য একা কিছু করতে পারে না। তবে নিজেরা যেটুকু করতে পারব সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...